সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নব নবীনের লাগি, আঁধারের বুকে প্রদীপ জ্বালিয়ে আমরা রয়েছি জাগি’ এই স্লোগানে ৮ আগস্ট সকাল ১১টায় নগরের স্টুডিও থিয়েটারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় নবীনবরণ অনুষ্ঠানের।

ছাত্র ফ্রন্ট নগর শাখার স্কুলবিষয়ক সম্পাদক জয়তু সুশীলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সত্যজিৎ বিশ্বাস, চট্টগ্রাম নগর সভাপতি তাজ নাহার ও নবীনবরণ প্রস্তুতি কমিটির আহ্বায়ক নরেন সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামপ্রসাদ দে।

নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, একদিকে জঙ্গিবাদ, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারদলীয় ছাত্র সংগঠনের অপরাজনীতি চরম নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি করেছে। ছাত্রসমাজকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আলোচনা সভার পর সমবেত সংগীত ও নাচ পরিবেশন করেন একদল নবীন শিক্ষার্থী। অনুষ্ঠানের সবশেষে চঞ্চল গুপ্ত রচিত নাটক গর্ত মঞ্চস্থ হয়। বিজ্ঞপ্তি।