সমাজবাস্তবতার প্রতিচ্ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্রষ্টার আশীর্বাদে পৃথিবীর জন্ম। সৃষ্টি হয় মানুষ। শুরুতে সব মানুষ আলাদা বসবাস করে। একসময় গড়ে ওঠে সমাজব্যবস্থা। বিপত্তিটা বাধল তখন। সমাজে আসে ক্ষমতার অদৃশ্য চেয়ার; যে চেয়ারে বসার জন্য সবাই লোভী হয়ে ওঠে। কিন্তু অদৃশ্য এক ছায়া এসে এই চেয়ারে সমাজের একজনকে বসিয়ে দেয়, সে পায় ক্ষমতা। ক্ষমতা পাওয়ার পর সমাজপতি শুরু করে ক্ষমতার অপব্যবহার। সবকিছু নিজের করে নিতে চায়। সমাজপতির কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সমাজের সবাই সিদ্ধান্ত নেয় ক্ষমতার চেয়ারটি ছুড়ে ফেলে দেওয়ার। এরপর তাঁরা চেয়ারটি ছুড়ে ফেলে দিয়ে পুনরায় আগের ব্যবস্থায় ফিরে যায়। গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভিশন প্যান্টোমাইমের ১১তম প্রযোজনা নরকের উপহার মঞ্চস্থ হয়েছে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। ইউসুফ ইকবাল রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন সাহিদ শিসু। তিনি বলেন, ‘এ নাটকটি মূলত বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। মানুষ ক্ষমতা হাতে পেলে যে রকম বীভৎস হয়ে ওঠে—এরই প্রতিফলন ঘটেছে এ নাটকে।’ নাটকের মঞ্চ ও আলোক পরিচালনায় সাহিদ শিসু। সংগীত পরিচালনায় ছিলেন মহিউদ্দিন আজাদ।