সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন পদে ৩ শতাধিক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ৩০টি পদে তিন শতাধিক লোক নেওয়া হবে। বিভিন্ন পত্রিকায় এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী রাজস্ব) পদে ৭ জন, কম্পিউটার অপারেটর (অস্থায়ী রাজস্ব) পদে ১ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী রাজস্ব) পদে ৭ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী রাজস্ব) পদে ২০ জন, নার্স (অস্থায়ী রাজস্ব) পদে ৫ জন, ডেটা এন্ট্রি অপারেটর (অস্থায়ী রাজস্ব) পদে ৮ জন, প্রশিক্ষক (গার্মেন্টস, এমব্রয়ডারি, টেইলারিং, উড নিটিং, জুট ওয়ার্কস, বাটিকস প্রিন্টিং, বিউটিফিকেশন, ক্রিস্টাল ওয়ার্কস) পদে ২ জন, প্রশিক্ষক (উড ওয়াকর্স এবং উড কারভিং) পদে ২ জন, প্রশিক্ষক (অ্যানিমেল হাসব্রেন্ডি পোলট্রি) পদে ১ জন, প্রশিক্ষক (মবিলিটি ও শারীরিক) পদে ২ জন, কেয়ারটেকার (অস্থায়ী রাজস্ব) পদে ২ জন, কারিগরি শিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে ২ জন, শিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে ২ জন, হিয়ারিং এইড টেকনিশিয়ান (অস্থায়ী রাজস্ব) পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী রাজস্ব) পদে ১০ জন, শিক্ষক (স্থায়ী রাজস্ব) পদে ৬ জন, সহকারী শিক্ষক (রাজস্ব) পদে ১ জন, ধর্মীয় শিক্ষক (স্থায়ী রাজস্ব) পদে ১ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী রাজস্ব) পদে ১ জন, গাড়িচালক (স্থায়ী রাজস্ব) পদে ২ জন, ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার (স্থায়ী রাজস্ব) পদে ১ জন, কারিগরি শিক্ষক (উপজেলা) পদে ১৭৮ জন, অ্যাটেনডেন্ট (স্থায়ী রাজস্ব) পদে ৪ জন, বই বাঁধাইকারী (স্থায়ী রাজস্ব) পদে ১ জন, বার্তাবাহক (স্থায়ী রাজস্ব) পদে ১০ জন, বাবুর্চি (স্থায়ী রাজস্ব) পদে ৭ জন, সহকারী বাবুর্চি (স্থায়ী রাজস্ব) পদে ১ জন, মালি (স্থায়ী রাজস্ব) পদে ১ জন, নিরাপত্তা প্রহরী (স্থায়ী রাজস্ব) পদে ১৮ জন, এবং পরিচ্ছন্নতাকর্মী (স্থায়ী রাজস্ব) পদে ২ জনকে নিয়োগ করা হবে। কারিগরি শিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে সব কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অন্যান্য পদে শুধু মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। পদগুলোতে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

এসব পদে আবেদনের জন্য পদভেদে শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার বিস্তারিত প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আগ্রহীদের http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের ইউজার আইডি প্রার্থীরা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনের নিয়মাবলি ও এসএমএস করার পদ্ধতি বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম থেকে জানা যাবে।

পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) আবদুর রশিদ জানান, ‘গত নিয়োগে আমরা ৭০ নম্বরের লিখিত ও ৩০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করেছি। তবে এই নিয়োগে কত নম্বরে পরীক্ষা নেওয়া হবে, এই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই শেষে পরীক্ষার বিষয়টি চূড়ান্ত হওয়া মাত্রই আমরা প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও স্থান জানিয়ে দেব।’

এসব পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা পদভেদে ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৬ হাজার টাকা স্কেলে বেতন পাবেন।