সমাজসেবা অধিদপ্তরের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের দুই দিনব্যাপী আন্তক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ২৯ মার্চ শুক্রবার চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক পারভীন মেহ্তাব, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান চট্টগ্রামের অধ্যক্ষ (উপপরিচালক) চিন্ময়ী তালুকদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বন্দনা দাশ, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য জেসমিন সুলতানা পারু, মো. আরমান বাবু, আবিদা আজাদ, অ্যাডভোকেট কামরুন নাহার, শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ-১ ও ৩-এর সভাপতি রফিক আহমেদ এবং সৈয়দ মোরশেদ হোসেন প্রমুখ।চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ২১টি প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ও এতিমদের এই ক্রীড়া প্রতিযোগিতায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। ৩০ মার্চ শনিবার রউফাবাদস্থ সরকারি শিশু পরিবারে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) রাব্বি মিয়া।