সমাজসেবার কম্পিউটার ও মুঠোফোন প্রশিক্ষণকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির বিষয়ে ধারণা রাখা প্রায় অপরিহার্য হয়ে পড়েছে। পাশাপাশি চাকরির বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। তবে এ ক্ষেত্রে দরকার উপযুক্ত প্রশিক্ষণ।নগরের মোমিন সড়কে সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে কম্পিউটার ও মুঠোফোন প্রশিক্ষণকেন্দ্র। এখানে কম্পিউটার ও মুঠোফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কদম মোবারক উচ্চবিদ্যালয়ের বিপরীতে এ প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হয়েছে ২০১০ সালের ডিসেম্বর থেকে।যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়: বিভিন্ন রকমের ১৭টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে: সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন (সিসিএ), অফিশিয়াল কোর্স, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স (ডিসিএস), গ্রাফিক্স ডিজাইন কোর্স, অ্যাডভান্স কম্পিউটার হার্ডওয়্যার, ডিপ্লোমা ইন হার্ডওয়্যার অ্যান্ড রিপেয়ারিং কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হায়ার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন নেটওয়ার্কিং কোর্স, সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, কম্পিউটারস টিচার্স ইনডেক্স কোর্স, অটোক্যাড, থ্রি ডিজ স্টুডিও ম্যাক্স, ডিপ্লোমা ইন সিভিল অ্যান্ড আর্কিটেকচার, ডিপ্লোমা ইন মেকানিক্যাল অ্যান্ড মেরিন ক্যাড, ব্যাংকিং জব স্পেশাল কোর্স, ওয়েবপেজ ডিজাইন সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিপ্লোমা ইন মোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স (হার্ডওয়্যার ও সফটওয়্যার)। বর্তমানে এখানে পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষার্থী পাওয়া গেলে বাকি কোর্সগুলো চালু করা হবে।প্রশিক্ষণের সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রশিক্ষণ চলে। প্রতিটি ব্যাচের জন্য দেড় ঘণ্টা করে সময় বরাদ্দ। এখানে পাঁচজন প্রশিক্ষক রয়েছেন। এর মধ্যে দুজন খণ্ডকালীন ও তিনজন নিয়মিত। শিক্ষার্থী রয়েছেন ৭৩ জন। এক সপ্তাহ পরপর নতুন ব্যাচের কার্যক্রম শুরু হয়।ভর্তির যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কেবল শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। এ ছাড়া অন্যান্য কোর্সের বেলায় এসএসসি পাস হলে চলবে। নিয়মাবলি: শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, সঙ্গে এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প আকারের ছবি লাগবে।ছাড় ও অন্যান্য সুবিধা: এখানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সংগতি বিবেচনা করে সম্পূর্ণ বিনা মূল্যে অথবা অর্ধেক ছাড়ে প্রশিক্ষণের সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ শাহজাহান। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আর্থিকভাবে অসচ্ছলদেরও এ সুবিধা দেওয়া হয়।প্রতিবন্ধীদের জন্য তাদের সনদের সত্যায়িত কপির সঙ্গে এলাকার ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আর সাধারণ শিক্ষার্থীদের জন্য শুধু ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র জমা দিলেই চলবে। এর বাইরে শিক্ষার্থীদের জন্য রয়েছে ২৫ শতাংশ ছাড়।বিস্তারিত জানতে সরাসরি কম্পিউটার ও মুঠোফোন প্রশিক্ষণকেন্দ্রের কার্যালয়ে অথবা ফোনে (০৩১-২৮৬৩৬৪৬, ০১৯৩৭-২০৪০৩৩) যোগাযোগ করা যেতে পারে।  নিজাম সিদ্দিকী