সমাজসেবায় ইউছুপ আহমদের অবদান স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার দুরবস্থা, মানুষের অভাব কিংবা অন্য কোনো সমস্যা দেখলেই তা সমাধানে ছুটে গেছেন ইউছুপ আহমদ মাস্টার। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিনয়ী, সৎ ও সাহসী মানুষটি আজীবন দেশবাসীর মুক্তির সংগ্রাম করে গেছেন। বখতপুর ইউনিয়ন, ড. মুহাম্মদ এনামুল হক একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তিনি। এলাকাবাসী তাঁর এই অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। ১৬ জুন ফটিকছড়ির বখতপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউছুপ আহমদ মাস্টারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বখতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুকুল আজমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান পরেশ চন্দ্র চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম ও ড. মুহাম্মদ এনামুল হক একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি মো. শামসুল আলম।