রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘নারীদের অগ্রযাত্রা ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপূরক’ শিরোনামে ১৫ সেপ্টেম্বর উন্মুক্ত সংলাপের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এতে সঞ্চালক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামিম হোসেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাচালং কলেজের প্রভাষক মো. নুরুল ইসলাম, কাচালং উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা রত্না পালিত, সেচ্ছাসেবী সংগঠন মিলেভালেদির সমন্বয়ক শিখা চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য যোসী চাকমা, পৌরসভার সংরক্ষিত সদস্য আমেনা খাতুন, নব-অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক লিপি চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরির্বতন করতে হবে। নারীদের শিক্ষার হার বাড়াতে শতভাগ উপবৃত্তি দেওয়া উচিত।
অনুষ্ঠানে কুসুমের আত্মকথা নামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।