কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেছেন, ‘বর্তমান সমাজ স্থবির হয়ে পড়ছে। সমাজের এই অচলায়তন ভাঙার জন্য আমাদের কাজ করা দরকার।’ সংশ্লিষ্ট বিষয়ে নিবিড় আলোচনা ও গবেষণার মাধ্যমে মানুষের সামনে সমস্যা চিহ্নিত করা ও সমাধানের উপায় তুলে ধরার জন্য সমাজ সমীক্ষা সংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আবুল মোমেন শুক্রবার সকালে নগরের জেলা পরিষদ মিলনায়তনে সমাজ সমীক্ষা সংঘের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সমাজ সমীক্ষা সংঘের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি মাহবুবুল হক চৌধুরী, নির্বাহী পরিচালক আহমেদ খসরু ও সুমন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় সাংগঠনিক অধিবেশন। এতে প্রতিবেদন পাঠ করেন আহমেদ খসরু ও কল্লোল দাশ। সাধারণ সভায় কাজী মাহমুদ ইমামকে সভাপতি, দেবাশীষ রায়কে নির্বাহী সভাপতি, শিহাব চৌধুরীকে নির্বাহী পরিচালক করে ১৯ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।