সমাজের অবক্ষয় রোধে নারীদের ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সমাজ গঠনে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। সামাজিক অবক্ষয়ের এই সময়ে বেশি দরকার নারীদের নৈতিক শিক্ষা, তথা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলা। এ ক্ষেত্রে আল কুরআন মহিলা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।গত শুক্রবার নগরের চন্দনপুরা আল কুরআন মহিলা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মামুনুর রশিদ চৌধুরী। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হাসিনা জাকিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চান্দগাঁও আল হুমাইরা (রা.) মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহম্মদ ইউসুফ। পরে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা হাফেজ আবদুল আজিজ। বিজ্ঞপ্তি।