সমাজের অবহেলিত মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের অবহেলিত মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। সামাজিক সংগঠনগুলো দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে এলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব।
সম্প্রতি জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা সমাজসেবায় নিষ্ঠা ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংস্থার চেয়ারম্যান চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন মুহাম্মদ আবু তৈয়ব। বক্তব্য দেন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মুহাম্মদ জাফর উল্লাহ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইসকান্দর আলম, মুহাম্মদ ছালামত উল্লাহ, মুহাম্মদ নুর হোসাইন, জসিম আলী চৌধুরী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক মুহাম্মদ আসিক ইউসুফ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি