সমাজের অসংগতি দূর করতে মুহাম্মদ ইদ্রিসের ভূমিকা স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখনী ও কথার মাধ্যমে অনুপ্রেরণা ও সাহস জুগিয়ে নবীন প্রজন্মকে সমাজকর্ম ও মানবতার সেবায় উদ্বুদ্ধ করেছেন সাংবাদিক মুহাম্মদ ইদ্রিস। সমাজের নানা অসংগতি দূর করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনুকরণীয়।চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ ইদ্রিসের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। ১০ জুলাই সন্ধ্যায় নাট্যজন জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এতে স্মৃতিচারণা করেন ড. গাজী সালেহ উদ্দিন, সাংবাদিক এম নাছিরুল হক, অধ্যাপক ফাউজুল কবীর, ডিজঅ্যাবিলিটি রাইটস গ্রুপ (ডিআরজি) চট্টগ্রামের সদস্য জাহান আরা হেনা, ডা. দীপঙ্কর দেবনাথ, উন্নয়ন সংগঠক নজরুল ইসলাম, অলক মাহমুদ, রাশেদ হাসান, রেহানা কবির প্রমুখ। তাঁরা মুহাম্মদ ইদ্রিসের অপ্রকাশিত লেখাগুলোর একটি সংকলন প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। সভায় প্রয়াতের জীবনপঞ্জি পাঠ করেন নির্দেশক মোস্তফা কামাল এবং শোকসংগীত পরিবেশন করেন শিল্পী মোখলেছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌরভ বড়ুয়া। বিজ্ঞপ্তি।