সমাবেশ বানচাল করার উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজধানীতে একটি রাজনৈতিক সংগঠনের এক পক্ষ অপর পক্ষের সমাবেশ পণ্ড করতে আগের রাতে সমাবেশের জায়গায় সিটি করপোরেশনের ময়লা রেখে গেছে। তাদের কথা ভেবে সমাবেশ পণ্ড করার আরও কিছু উপায় বের করলেন মো. মিকসেতু

বালুর ট্রাক

সমাবেশ

বি.দ্র.: অতীত রেকর্ড বলে, এই পদ্ধতিতে সফল হওয়ার সম্ভাবনা শতভাগ। বালুর ট্রাক ম্যানেজ করা ব্যয়বহুল মনে হলে বালুর ভ্যান রাখলেও কাজ হবে।

সাময়িক বনায়ন কর্মসূচি

সমাবেশের জন্য নির্ধারিত জায়গা

বনায়ন কর্মসূচি চলছে

বি.দ্র.: এই পদ্ধতিতে কাজ না-ও হতে পারে। বন উজাড় করে যে দেশে বিভিন্ন প্রকল্প হয়, সেখানে সমাবেশ করতে গিয়ে সামান্য কিছু গাছ যে রেহাই পাবে এমন সম্ভাবনা নেই বললেই চলে।

মাছ চাষ

ফরমালিনমুক্ত মাছ চাষ প্রকল্প চলছে

বি.দ্র.: এখানেও ‘কিন্তু’ আছে। সমাবেশ করতে আসা নেতা-কর্মীরা মিলে মাছগুলো ধরে ফেললেই লস! কারণ, তারা মাছ ধরে দুর্মূল্যের এই বাজারে বেচে দিলেই গুনবে কাঁচা টাকা।

রাস্তা সংস্কার

সাবধান! রাস্তার উন্নয়নকাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।

—কর্তৃপক্ষ

বি.দ্র.: এই বুদ্ধিটাও শতভাগ সফল হবে। এক রাস্তাই বারবার সংস্কার করার নামে সাধারণ নাগরিকদের পথ রুদ্ধ করা যেখানে মামুলি ব্যাপার, সেখানে সমাবেশে আগত লোকদের আটকানো এমন কী?

দালান নির্মাণ

সাবধান! ভবন নির্মাণের কাজ চলছে, নিরাপদ দূরত্ব বজায় রাখুন!

—কর্তৃপক্ষ

বি.দ্র.: ঢাকা শহরে কোনো ফাঁকা জায়গা দেখলেই ডেভেলপার কোম্পানিগুলো উঁচু উঁচু দালান বানাতে একটুও সময় নেয় না। সে হিসেবে সমাবেশের জন্য ফাঁকা জায়গাটা খালি তাদের চিনিয়ে দিলেই খেল খতম। এক রাতেই সেখানে দশতলা ভবন উঠে যাবে।