সমুদ্র অর্থনীতি বিষয়ে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুরোধে সমুদ্র অর্থনীতি বিষয়ে মতবিনিময়ের জন্য জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থার (এফএও) তিনজনের একটি প্রতিনিধিদল ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে। প্রতিনিধিদল ওই দিন সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এরপর উপাচার্যের সভাপতিত্বে উল্লিখিত বিষয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এই সভার মূল লক্ষ্য হচ্ছে-টেকসই সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনা ও মৎস্য আহরণ কৌশল বাস্তবায়ন এবং সামুদ্রিক সম্পদ নিরূপণের ব্যাপারে সরকারকে সহযোগিতা দেওয়া।

সভায় এফএও’র প্রতিনিধি ক্যাসান্দ্রা ডি ইয়ং, সাঈয়েদ আমিনুল্লাহ, বাংলাদেশ প্রতিনিধি এ কে ইউসুফ হারুন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল করিম, আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক, জীববিজ্ঞান অনুষদের ডিন মো. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, সমুদ্র ও মৎস্য ইনস্টিটিউটের পরিচালক মো. শাহাদাত হোসেন, ইনস্টিটিউটের অধ্যাপক হোসেন জামাল, মো. এম মারুফ হোসেন, মো. রাশেদ উন নবী, সাইদুর রহমান চৌধুরী, বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মো. দানেশ মিয়া প্রমুখ।