সমুদ্রজয়ের পরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসম্পদ বহুমুখী ব্যবহারে বহুমুখী প্রকল্প ভাবনাবাংলাদেশে এখন অনেক উদ্যোক্তা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তারা নির্ঘুম দিনাতিপাত করছে, বিনিয়োগ করছে নানামুখী প্রকল্পে। তারা নতুন নতুন প্রকল্প আইডিয়া নিয়ে ব্যাংকগুলোতে উদয়াস্ত ছুটে বেড়ায় ঋণ বরাদ্দের জন্য। সাম্প্রতিক মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলায় আমাদের মস্ত বড় জয় হয়েছে। এবার দেশের দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট ঘোচাতে সমুদ্রের প্রতি ইঞ্চি পানি ব্যবহার করার জন্য কয়েকটি দূরদর্শী প্রকল্প ভাবনা উদ্যোক্তাদের জন্য তুলে ধরা হলো, যেগুলোতে সরকারি অনুমোদন ও ব্যাংকঋণ সহজে পাওয়া যাবে—বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সি পোর্ট নির্মাণ প্রকল্পবাংলাদেশে একটি বহির্নোঙর সমুদ্রবন্দর স্থাপন দীর্ঘদিন ফাইলবন্দী হয়ে আছে। ১০০ ভাগ বিদেশি জাহাজের মালামাল ওঠানো-নামানো হবে এখানে। এটা করতে পারলে বাংলাদেশ প্রতিদিন বস্তা বস্তা টাকা রাজস্ব পাবে। এ টাকায় দেশের সব অভাব দূর হয়ে যাবে। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই এর যাবতীয় টেন্ডার ও চুক্তি প্রণয়ন সম্পন্ন করতে হবে। ওল্ডম্যান অ্যান্ড দ্য সি বৃদ্ধনিবাস প্রকল্প আর্নেস্ট হেমিংওয়ের কালজয়ী উপন্যাসের ছায়া অবলম্বনে বাংলাদেশের সকল ষাটোর্ধ্ব নাগরিকের জন্য ভাসমান বৃদ্ধনিবাস গড়ে তোলা হবে। তারা হেমিংওয়ের মতো একটি করে মাছ ধরার বোট পাবে। বৃদ্ধরা তাদের ধৃত মাছের ৮০ ভাগ ক্ষমতাসীন সরকারকে দিয়ে তার বিনিময়ে টিসিবির চাল, ডাল, তেল আহারের জন্য সংগ্রহ করবে। মাছ ফ্রি খাবে।হোসেন আলী নিউ ওয়ান্ডার্স ময়নাদ্বীপ আবাসন প্রকল্পপদ্মা নদীর মাঝির হোসেন আলী যে নতুন দেশ, নতুন মানুষকে নিয়ে নতুন সমাজব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন, সেই স্বপ্নের ময়নাদ্বীপ এবার বাস্তবায়ন করা হবে। এখানে যেকোনো দ্বীপ জেগে ওঠার সঙ্গে সঙ্গে রিহ্যাব সদস্যভুক্ত সব আবাসন ব্যবসায়ী জমি অধিগ্রহণ করে দেশ-বিদেশের নাগরিকদের প্লট বরাদ্দ দেবে। বে অব বেঙ্গল ওয়েল অ্যান্ড গ্যাস ডিস্ট্রিবিউশন (মাস্ট বি ফরেন কান্ট্রিজ) প্রকল্পআমাদের সমুদ্র তলদেশে অনেক তেল-গ্যাস সম্পদ। কিন্তু এসব উত্তোলন করার ক্ষমতা ও প্রযুক্তি বাংলাদেশে নেই। তাই এই প্রকল্পটি হবে দেশের স্বার্থে ক্ষমতাসীন দলের সম্পূর্ণ রাজনৈতিক-কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে। কত তেল-গ্যাস উত্তোলন হবে, তা পরিমাপ করতে ২৫ বছর মেয়াদে কোনো মিটার রাখা হবে না। বিনিময়ে বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনে আরও অধিক পরিমাণে সৈনিক পাঠাতে পারবে।রস+আলো সি ট্যুরিজম রিসোর্ট প্রকল্প যেখানে থাকবে না নিয়মকানুন, ফুল পরি, লাল পরি, নীল পরি সবার সঙ্গে ভাব করার জন্য স্বাধীন সার্বভৌম একটি ভাসমান ট্যুরিজম রিসোর্ট সেন্টার। পর্যটকেরা এখানে চাইলে জন্মদিনের পোশাক পরে মুক্ত মনে ঘুরে বেড়াতে পারবে। সকল হূদয়ভাঙা ও হূদয় চাঙা করার কাঁচা রস সরবরাহ করবে রস+আলো। সমুদ্রকন্যা সি ফিশ কাল্টিভেশন অ্যান্ড এক্সপোর্ট প্রকল্পমৎস্যকন্যা নামটি সিনেমায় ব্যবহার করে পুরোনো হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ঐতিহাসিক সমুদ্রজয় করেছেন, তাই তাঁর গণতন্ত্রের মানসকন্যা ও দেশরত্ন খেতাবের সঙ্গে এই নতুন টাইটেল সংযোজন। আগামী দিনে সমুদ্রে যত মাছ ধরা পড়বে, সবই সমুদ্রকন্যা হাসিনা সি ফিশ প্রকল্পের তত্ত্বাবধানে হবে। এসব মাছ বিদেশে রপ্তানি করেও দেশের আনাচে-কানাচে সকল হাটবাজারে পৌঁছে দিয়ে বাঙালির মাছে-ভাতে স্বপ্ন সফল করা হবে।‘হূদয়ে পানি ও মানুষ’ দ্য শাইখ সিরাজ নিউ ভিশন এগ্রিকালচার প্রকল্পদেশে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তাই কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজ ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান ধারণা ত্যাগ করে ‘হূদয়ে পানি ও মানুষ’ নামে অনুষ্ঠান নির্মাণ করবেন। এসব অনুষ্ঠানে ভাসমান ধান চাষ, ভাসমান মুরগির খামার, উন্মুক্ত হাঁসের খামার, সমুদ্র তলদেশে শাকসবজি চাষ-জাতীয় নতুন নতুন ধারার কৃষিচিন্তা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে সংযোজন করা হবে।