প্রতিটি মানুষের জীবনদুয়ারে প্রেম একবারের জন্যহলেও এসে হাজির হয়। পূর্বাকাশে সূর্যোদয়ের মতোই নাকি এটি প্রকৃতির এক স্বাভাবিক ও অবধারিত নিয়ম।কৈশোর পেরিয়ে তারুণ্যের কোনো এক নিরাশ মুহূর্তে উপলব্ধি করতাম আমার জীবনে প্রেম বুঝি স্বাভাবিকতার আগল ভেঙে ব্যতিক্রমিতার খোলসে নিজেকে করেছে আবৃত। তাই নৈরাশ্যকে সঙ্গীকরে প্রেমহীন জীবনকে করেছিজীবনচলার সাথি, আপনজন। রোমাঞ্চভরা যৌবনোদ্দীপ্ত হিয়া তাই এখনো সমুদ্রবিলাস করে নিতান্তই একা...। এখনো রাতের আঁধারে মেঘের আড়ালেচাঁদের লুকোচুরি দেখিঝিঁ ঝিঁ পোকাদের সঙ্গীকরে...।এখন আমি সঙ্গীহারা নই! বন্ধুটি আমার সমুদ্র দেখতে চায়—জ্যোৎস্নায় স্নাত হতে চায়আমার মতো।কীচমৎকার সাদৃশ্য দুজনার ইচ্ছেমালায়! তবে সে আর আমার দূরত্ব যোজন যোজন। ছুটির দিনের ৫৩২ সংখ্যায় সাবরীনা সুলতানার লেখাটি পড়ে নিজের জীবনের সাদৃশ্যখুঁজে পেয়েভাবছি, এ ধরাতে আমার মতো হাজারো মানুষের বাস।হাসান, চট্টগ্রাম