কক্সবাজারের টেকনাফ উপজেলার বন্য প্রাণী অভয়ারণ্যের টেকনাফ, শীলখালী ও হোয়াইক্যং সহব্যবস্থাপনা কমিটির সভা গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ। সভায় বক্তারা সমুদ্রসৈকতের ঝাউবাগান উজাড় হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা ঝাউবাগান রক্ষার আহ্বান জানান।
সভায় স্বাগত বক্তব্য দেন টেকনাফ বন্য প্রাণী অভয়ারণ্য সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিক মিয়া। আরও বক্তব্য দেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সরওয়ার আলম, শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী আলম খান, হোয়াইক্যং বন্য প্রাণী অভয়ারণ্য সহব্যবস্থাপনা কমিটির মো. আলমগীর চৌধুরী, সহসভাপতি শামীম আরা, টেকনাফ বন্য প্রাণী অভয়ারণ্য সহব্যবস্থাপনা কমিটির সদস্য, মো. আবদুর রহমান, ক্রেলের উপজেলা সমন্বয়কারী খান মুহাম্মদ মুজাহিদ ইবনে হাবীব প্রমুখ।
সভায় ভালো কাজের জন্য ১৫জন সদস্যকে এক হাজার টাকা করে পুরস্কার তুলে দেওয়া হয়।