সমুদ্রে নেমে সব ব্যথা ধুয়ে ফেলেন সুনেরাহ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ড যাওয়ার জন্য সবকিছু তৈরি। ছুটি, ব্যাগ, জামাকাপড়, ভিসা...৭২ ঘণ্টা আগে ‘আনুষ্ঠানিকতা রক্ষা’র করোনা পরীক্ষা করলেন। সুনেরাহ্‌ বিনতে কামাল নিশ্চিত, ফলাফল নেতিবাচক আসবে। তাঁর শরীরে কোনো লক্ষণ নেই। এদিকে করোনা পরীক্ষার ফলাফল এল ‘পজিটিভ’। ব্যাস, ভেস্তে গেল সব। অবশ্য তাতেও অখুশি নন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে তোলা এ অভিনেত্রী। সুনেরাহ্‌ বিনতে কামাল বলেন, ‘এত কাজের চাপে ছিলাম, বলার নয়! দিনে দুই ঘণ্টা করে ঘুমিয়েছি। এ বিরতি আমার শরীর আর মনের জন্য খুবই দরকার ছিল। প্রচুর রেস্ট নিয়েছি, খেয়েছি। ঘরবাড়ি, জামাকাপড়, গুছিয়েছি। আবার নেগেটিভও হয়ে গেছি। শিগগিরই থাইল্যান্ড যাব।’ থাইল্যান্ড যাওয়ার আগে সুনেরাহ্‌র পুরোনো ঘুরে বেড়ানোর ছবিগুলোতে চোখ বুলিয়ে নেওয়া যাক। আর দেখে নেওয়া যাক, ভ্রমণের পোশাক আর সাজ।
সমুদ্র খুবই ভালোবাসেন সুনেরাহ্। বললেন, ‘আমাদের জীবন কাটে ভীষণ ব্যস্ততায়। সমুদ্রের কাছে গিয়ে সব ক্লান্তি লীন করে আসি। সমুদ্রস্নানে নেমে ব্যথা ধুই। মন শান্ত হয়। আবার নতুন করে কাজের ঝাঁপিয়ে পড়ার উদ্যম নিয়ে ঘরে ফিরি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ছবিতে আরেক অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে সুনেরাহ্
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ফুল গুজে, বালু গায়ে সমুদ্রপাড়ে সুনেরাহ্
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এ ছবির ক্যাপশন দিয়েছেন গানের চরণে, ‘তোমার খোলা হাওয়া।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সমুদ্রপাড়ের বালুতে শুয়ে আছেন (পড়ুন ছবি তোলার জন্য শুয়ে থাকার পোজ দিচ্ছেন) সুনেরাহ্
ছবি: ইনস্টাগ্রাম থেকে
নীল শাড়িতে সমুদ্রপাড়ে সুনেরাহ্। ক্যাপশনে জানিয়েছেন, সমুদ্র তাঁর বাড়ি। অবশ্য না হয়ে উপায় কী! ‘ন ডরাই’ সিনেমার শুটিংয়ে দীর্ঘসময় তাঁকে থাকতে হয়েছে সমুদ্রে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ক্যাপশনে লিখেছেন, ‘এই যে, সব ব্যথা ধুয়ে ফেলছি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
‘ক্লোজআপ কাছে আসার গল্প’র শুটিংয়ে চা–বাগানে সুনেরাহ্
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বেড়াতে বের হলে সুনেরাহ্‌র সাজগোজের সঙ্গী হয় বুনোফুল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সংগীততারকা জেফার রহমান আর অভিনয়শিল্পী তানজিন তিশা—ইন্ডাস্ট্রিতে এ দুজন সুনেরাহ্‌র ভালো বন্ধু। তাঁদের সঙ্গে প্রায়ই ঘুরে বেড়ান তিনি, ছবিতে জেফার ও সুনেরাহ্
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বেড়াতে বের হলে এ মডেল ও অভিনেত্রীর সঙ্গী হয়ে থাকে হ্যাট আর সানগ্লাস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া—এ চার দেশ ভ্রমণ করেছেন সুনেরাহ্। ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সুনেরাহ্ বলেন, কোনো প্রত্যাশা ছাড়া ভ্রমণ করতে হয়। তখন সবচেয়ে ভালো ভ্রমণের অভিজ্ঞতা হয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে