সমুদ্রের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন অনেকেই। তবে শুধু ঝোল বা ভুনা না করেও নানাভাবে রান্না করতে পারেন সামুদ্রিক মাছ। দেখুন ইফরাদ চৌধুরীর দেওয়া রেসিপিগুলো। কানাডায় শেফ হিসেবে কাজ করছেন তিনি।ফিশ কেকউপকরণ: ২৫০ গ্রাম টুনা মাছ (টুকরা করে কাটা), ২-৩টি মিষ্টি আলু, ১টি ভুট্টা, ১ চা-চামচ শুকনা মরিচের গুঁড়া, সিকি কাপ কাটা ধনেপাতা, এক-দুটি রসুনের কোয়া কুচি করা, ১টি পেঁয়াজ কুচি করা, লবণ স্বাদমতো, ১টি ডিম, আধা কাপ ব্রেড ক্রাম্ব, ১ কাপ ময়দা, সিকি কাপ তেল।সস: একটা পেঁয়াজের অর্ধেক, ১টি রসুনের কোয়া, একটি শসার অর্ধেক পরিমাণ (খোসা ছড়ানো ও রস বের করা), ৩-৪ টেবিল-চামচ মেয়োনিজ, লবণ স্বাদমতো। সব উপকরণ ব্লেন্ড করে ধীরে ধীরে তাতে মেয়োনিজ মেশান।প্রণালি: খোসাসহ আলুগুলো সেদ্ধ করে নিন। ঠান্ডা হয়ে এলে খোসাসহ ভর্তা করে নিন। আলু সেদ্ধ পানিতেই ভুট্টা দিন। সেদ্ধ হয়ে গেলে দানা ছড়িয়ে নিতে হবে। গরম প্যানে রসুন ও পেঁয়াজ একসঙ্গে দিন। এবার ভুট্টার দানা, মরিচের গুঁড়া, টুনামাছ ও ধনেপাতা দিন। পানি না টানা পর্যন্ত রান্না হতে দিন। এবার ঠান্ডা করে নিন। আলু ভর্তাটি এর সঙ্গে মেশান। সিকি কাপ ময়দা এ মিশ্রণের সঙ্গে ভালো করে মেশান। কেকের আকারে করে ফ্রিজে রাখুন। কয়েক ঘণ্টা পরে ফ্রিজ থেকে বের করুন। প্রথমে ময়দায়, তারপর ডিম এবং অবশেষে ব্রেড ক্রাম্ব দিয়ে কেকগুলো মাখিয়ে নিন। সোনালি রং ধারণ না করা পর্যন্ত তেলে ভাজুন।সিফুড স্প্যাগেটিউপকরণ: ৩-৪টি বড় আকারের বা মাঝারি চিংড়ি (পরিষ্কার করে নিতে হবে), ১০০-২০০ গ্রাম স্যামন ফিলে (কিউব আকারে কাটা), ১০০-২০০ গ্রাম টুনা ফিলে (কিউব আকারে কাটা), ২টি মাঝারি আকারের লাল পেঁয়াজ, ৪টি রসুনের কোয়া কুচি করে কাটা, ২টি চীনা বাঁধাকপি, ১টি কাঁচা মরিচ ফালি করে কাটা, সিকি কাপ ধনেপাতা টুকরা করে কাটা, লবণ ও গোলমরিচ স্বাদমতো, ১ চা-চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ কাপ রান্না করা স্প্যাগেটি, ১ কাপ রান্না করা স্প্যাগেটির পানি, আধা টেবিল-চামচ তেল।প্রণালি: সব সবজি টুকরো করে কেটে নিন। একটি গরম প্যানে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিন। এর মধ্যে বাঁধাকপি ও গোলমরিচ দিয়ে মেশান, কিছুটা স্প্যাগেটির পানি ঢেলে দিন প্যানে। এবার সব ধরনের সিফুড দিয়ে দিন। রান্না হয়ে এলে মরিচের গুঁড়া, পার্সলে, বাকি স্প্যাগেটির পানি মেশান। প্যানের পানি কমে এলে রান্না করা স্প্যাগেটির মধ্যে দিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন।চিংড়ির পাকোড়াউপকরণ: ১টি গাজর, ২টি ছোট পেঁয়াজ, ২-৩টি ছোট আলু, ১ কাপ ছোট পরিষ্কার করা মাঝারি চিংড়ি, ১টি টমেটো লম্বা করে কাটা, ১টি চায়নিজ বাঁধাকপি, লবণ স্বাদমতো, ২-৩টি রসুনের কোয়া, ১ চা-চামচ ধনে গুঁড়া, ১ চা-চামচ জিরা গুঁড়া, ১ চা-চামচ লাল মরিচের গুঁড়া, আধা কাপ ময়দা, আধা কাপ ধনেপাতা, ২-৩ কাপ তেল (ডোবা তেলে ভাজার জন্য)।ধনেপাতা ও রসুনের সস: আধা কাপ ধনেপাতা, ২-৩টি রসুনের কোয়া, লবণ স্বাদমতো, এক চা-চামচ লেবুর রস, ১ চা-চামচ টমেটো কেচাপ, একটি টমেটো। সব উপকরণ ব্লেন্ড করে নিন। পাকোড়ার সঙ্গে পরিবেশন।প্রণালি: সব সবজি লম্বা করে কেটে নিন। একটি গরম প্যানে সব সবজি, মসলা ও চিংড়ি দিয়ে রান্না করে নিন। ঠান্ডা করার জন্য রাখুন। ঠান্ডা হয়ে এলে ময়দায় মিশিয়ে বল আকারের করুন। সোনালি রং না হওয়া পর্যন্ত ডুবন্ত তেলে ভাজুন।রোস্টেড স্যামনউপকরণ: ২০০-২৫০ গ্রাম স্যামন ফিলে, ৪-৫টি ছোট লাল আলু, অর্ধেকটি ব্রকলি, আধা চা-চামচ তেল।সসের জন্য উপকরণ: ৫০ গ্রাম কিশমিশ, ১-২ চা-চামচ লেবুর রস, লবণ স্বাদমতো, ১ চা-চামচ তেল, ২-৩ চা-চামচ পানি।প্রণালি: চামড়াসহ আলুগুলো সেদ্ধ করে নিন। ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিন। এবার ব্রকলি সেদ্ধ করে নিন। এরপর ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন। আলুগুলো অর্ধেক করে কেটে নিন। একটি গরম প্যানে আলুগুলোর দুই পাশ লবণ মেখে নেড়েচেড়ে নিন। একইভাবে স্যামন ফিলের দুপাশও লবণ মেখে নেড়ে নিন। প্যানে স্যামন ফিলের প্রতি পাশ ৫-৬ মিনিট করে রাখুন।একটি ব্লেন্ডারে পানি ছাড়া সসের সব উপকরণ ব্লেন্ড করুন। এবার খুব ধীরে ধীরে তাতে পানি মেশান, মাছ ও আলুর সঙ্গে পরিবেশন করুন।