সম্পর্কই সফলতার চাবিকাঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবস্ ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘প্রথম আলো জবস্ হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (করপোরেট অ্যাফেয়ার্স) আবু জাফর মো. শরিফুদ্দিন। তাঁর সাক্ষাৎকারের নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য।প্রশ্ন: আপনার সফল পেশাজীবনের কথা শুরু থেকে শুনতে চাই।উত্তর: আমার পড়ালেখাটা মূলত ব্যবসাকেন্দ্রিক। আমি এমবিএ, বিবিএ করেছি। আমার মেজর বিষয় ছিল ফাইন্যান্স। পড়ালেখা শেষ করার পর আমি যোগ দিই এসিআইয়ে। সেখানে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করি। এরপর নোভার্টিস নামে বহুজাতিক কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করি। সেখানে পাঁচ বছর ছিলাম। এরপর দেশীয় প্রতিষ্ঠান কল্লোল গ্রুপে এক বছর কাজ করি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। ২০০৬ সালে প্রাইম ব্যাংকে করপোরেট অ্যাফেয়ার্স বিভাগে অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু। ২০০৯ সালে যোগ দিই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। প্রশ্ন: বিপণনের ক্ষেত্রে পাবলিক রিলেশন বা লোকপ্রশাসন গুরুত্বপূর্ণ। আপনি একে কীভাবে ব্যাখ্যা করবেন? উত্তর: গণযোগাযোগ বা পাবলিক রিলেশন মানেই হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক। যেমন ধরুন, আমি আমার পণ্য নিয়ে জনগণের সঙ্গে সম্পর্কটা কীভাবে ভালো করব। সে ক্ষেত্রে সংবাদ সম্মেলন করা, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পণ্যের মুখপাত্র করা, সেমিনার-সিম্পোজিয়াম করা, বার্ষিক প্রতিবেদন প্রকাশ—এসব দিয়ে মানুষের সঙ্গে পণ্যের যোগাযোগ করব। ইতিবাচকভাবে উপস্থাপন করব।প্রশ্ন: পাবলিক রিলেশনে ক্যারিয়ার গঠনের সুযোগটা কেমন?উত্তর: এখন এ ক্ষেত্রে সুযোগটা অনেক বড়। কারণ, এখন লাভজনক কিংবা অলাভজনক কোম্পানি যা-ই হোক না কেন, সবাই এই পাবলিক রিলেশন অর্থাৎ পিআরকে ভিত্তি করে নিজেদের ব্যবসা চালাচ্ছে। প্রতিষ্ঠানের সুনামের সঙ্গে এই ক্ষেত্রটা জড়িত। তাই এ ক্ষেত্রে যোগদানও হচ্ছে সেভাবে।প্রশ্ন: প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া করপোরেট অ্যাফেয়ার্সে আর কী কী যোগ্যতা থাকা দরকার?উত্তর: প্রাতিষ্ঠানিক শিক্ষাটা সবার আগে দরকার। পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রে খুব ভালো হতে হবে। সেই সঙ্গে হতে হবে খুব সৃজনশীল। সামপ্রতিক বিশ্বের খবারাখবর রাখতে ও জানতে হবে। খবর শুনতে হবে, পড়তে হবে, ইন্টারনেট ব্রাউজ করতে হবে। পিআরটা কিন্তু ঘরে বসে হয় না।প্রশ্ন: এ ক্ষেত্রে কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে এসে কাজ করা সম্ভব?উত্তর: ঐতিহ্যগতভাবে দেখা যায়, যারা ব্যবসায় শিক্ষার সঙ্গে জড়িত তারা এ ক্ষেত্রে বেশি আসছে এবং ভালো করছে। পাশাপাশি গণযোগাযোগ ও সাংবাদিকতা কিংবা পিআর যেসব কারিকুলামে আছে, তাদের এ ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। প্রশ্ন: যোগাযোগ করতে পারার ক্ষমতাসম্পন্ন যে কেউ অন্য বিষয় থেকে এসেও কি কাজ করতে পারবে?উত্তর: হ্যাঁ, অবশ্যই পারবে। সে সাহিত্য থেকে এসেও এই কাজ করতে পারবে। মোদ্দা কথা হচ্ছে, যোগাযোগে কুশলী হতে হবে। প্রশ্ন: প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কোনো প্রশিক্ষণ নিতে হবে কি?উত্তর: ক্যারিয়ারের উন্নয়নের জন্য এখন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনেক প্রশিক্ষণের সুযোগ আছে। পিআরে কেউ ক্যারিয়ার গড়তে চাইলে তাকে অনেক প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি ইন্টার্নশিপ, স্বেচ্ছাশ্রম দেওয়া—এসবও গুরুত্বপূর্ণ। প্রতিটিই ক্যারিয়ার গঠনে কাজ দেবে।প্রশ্ন: আপনি কীভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগটা করবেন?উত্তর: গণমাধ্যমের লোকজনের সঙ্গে আপনার ভালো সম্পর্ক ও যোগাযোগ থাকতে হবে। আপনি একটা সংবাদ সম্মেলনের আয়োজন করলেন; সেখানে তাদের উপস্থিতি জরুরি। শুধু এলেই হবে না, সেটা পরদিন পত্রিকায়ও আসতে হবে—এই বিষয়টা নিশ্চিত করতে হবে। সম্পর্কই সফলতার চাবিকাঠি।