প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিখোনিন একটা গল্প লিখে নিয়ে এল সম্পাদকের দপ্তরে।: কাহিনিটা জমজমাট নয়, সম্পাদক বললেন।তিখোনিন কাহিনি জমজমাট করল।: বক্তব্য কম, মন্তব্য করলেন সম্পাদক।তিখোনিন আরও বক্তব্য যোগ করল।: কেমন যেন আরোপিত, ভুরু কুঁচকে বললেন সম্পাদক।তিখোনিন সংশোধন করল সেই ত্রুটি।: গভীরতা নেই, সম্পাদক বললেন।তিখোনিন গভীরতা যোগ করল।: দুর্বল কল্পনা।তিখোনিন কল্পনার দুর্বলতা দূর করল।: সমাপ্তি খুব ঝোলানো।তিখোনিন দুর্দান্ত সমাপ্তি ভেবে বের করল।: নামটা কেমন যেন।তিখোনিন গল্পের নাম বদলে ফেলল।: তবু সব মিলিয়ে ধারালো নয়।তিখোনিন তার ধারালো ছেদনদন্ত বের করে সম্পাদককে কামড়ে দিল।