সম্প্রযুগ পাঠাগারে মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের কম্পিউটার দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের উদ্যোগে ফটিকছড়ি সম্প্রযুগ পাঠাগারে কম্পিউটার প্রদান করা হয়। সম্প্রতি লায়ন রত্নাস্বামী মরুগান সম্প্রযুগ কর্মকর্তাদের হাতে কম্পিউটার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন নাজমুল হক, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মোস্তাক হোসেন, লায়ন সিরাজুল হক আনছারী প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম চৌধুরী, পারভেজ মো. ইউসুফ, এম এ ওয়াহাব, এ কে এম এ মুকিত প্রমুখ। ফটিকছড়ি সম্প্রযুগ পাঠাগারের পক্ষে কম্পিউটার গ্রহণ করেন মো. মোমিনুল হক। বিজ্ঞপ্তি।