সম্প্রযুগের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির সামাজিক সংগঠন সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে আয়োজিত প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আগামীকাল ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপুর কমল কৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
এতে ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত সব বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বিজ্ঞপ্তি।