সম্প্রযুগের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ৪ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির সামাজিক সংগঠন সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে আয়োজিত ‘সম্প্রযুগ প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০১৫’ আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপুর কমল কৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে। ফটিকছড়িতে অধ্যয়নরত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আজাদী বাজারের সম্প্রযুগ পাঠাগার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্য জানা যাবে মুঠোফোন নম্বরে (০১৮১৫৬০৯৮৯৮)। বিজ্ঞপ্তি।