ফটিকছড়ির সামাজিক সংগঠন সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে সংবর্ধনা, মেধাবৃত্তি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাশেদ সরোয়ার চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানুপুর লায়লা কবির কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফখরুল আনোয়ার। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম শামসুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুহাম্মদ মাহমুদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হান্নান আলম। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।