সম্প্রযুগের মেধাবৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার প্রস্তুতি বৈঠক সম্প্রতি সংগঠনের আজাদী বাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল আলম। বৈঠকে সঞ্চালক ছিলেন লোকমান হাকিম। এতে উপস্থিত ছিলেন শাহাজাহন চৌধুরী, মো. আইয়ুব চৌধুরী, মেজবাহ উদ্দীন আহমেদ, আবদুস ছালাম প্রমুখ। সভায় ২ ডিসেম্বর অনুষ্ঠেয় মেধাবৃত্তি পরীক্ষা সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি।