সম্প্রীতি রক্ষায় পানছড়ি ও রাজস্থলীতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলি ও খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ি-বাঙালির সম্প্রীতি রক্ষায় পৃথক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, উচ্ছৃঙ্খল কিছু পাহাড়ি-বাঙালি এলাকায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হলে কেউ শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার সাহস পাবে না। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:রাজস্থলী: রাজস্থলী উপজেলার হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে এক সম্প্রীতি সভা ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে যেকোনো অবস্থায় সব ধর্মমতের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।রাজস্থলী সেনা সাব-জোন মাঠে উপজেলার চেয়ারম্যান থোয়াই সুই খই মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল আরিফ উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান গগনু মারমা। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজস্থলী বাজার মৈত্রী বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ, উত্তরাঞ্চল ভিক্ষুসংঘের সভাপতি অধ্যক্ষ ক্ষ্যামাছড়া, রাজস্থলী বাজার মন্দিরের প্রধান দিলিপ চক্রবর্তী, কুইক্যাছড়ি ব্যাপ্টিস্ট চার্চের পরিচালক পাই থুই অং খিয়াং, বাঙ্গালহালিয়া বাজার মসজিদের ইমাম মো. কামাল উদ্দিন, রাজস্থলী বাজার মসজিদের ইমাম মো. নুরুল হক, উপজেলা সদর মসজিদের ইমাম মো. কারিমুল হক ও ঝংকাপাড়া মসজিদের ইমাম মো. আবদুল গাফফার।পানছড়ি: পানছড়ি সেনা উপ-অঞ্চলের উদ্যোগে মতবিনিময় সভায় বক্তব্য দেন খাগড়াছড়ি সেনা অঞ্চলের কমান্ডার লে. কর্নেল কামাল আকবার, লোগাং অঞ্চল কমান্ডার লে. কর্নেল মো. আবদুর রহমান, পানছড়ি উপ-অঞ্চলের মেজর মো. এস্তেয়াক আহমদ, পানছড়ি উপজেলার চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর, ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, অনিল চন্দ্র চাকমা, শান্তি জীবন চাকমা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, বিএনপি সভাপতি বেলাল হোসেন প্রমুখ।