সম্ভাবনা ও দ্বিধা নিয়ে এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকিছুদিন আগেই ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রির লেখাপড়া শেষ করেছি। তার পরও এ বিভাগের প্রধান ফুয়াদ হাসান মল্লিক স্যার এনএসিবি থেকে এভারেস্ট আয়োজন নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। একবার তিনি একটা করপোরেট ব্যবসাপ্রতিষ্ঠানে পাঠালেন, তারা স্পনসর করতে পারে কি না তা বুঝে আসতে। সেখানে গেলেও প্রতিষ্ঠানটি কয়েক দিন পর অপারগতা প্রকাশ করে। এ সময় ফুয়াদ হাসান আরও কয়েকটি প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ইচ্ছাটুকু পরে জানাবেন বলে আশ্বাস দিলেন। আসলে ভাগ্যে কী আছে সেটা তখন হয়তো আঁচ করতে পারছি।একটা পরিকল্পনা ছিল যে এপ্রিল মাসের প্রথম দিকেই রওনা দেব। সেটা অবশ্যম্ভাবী ধরে নিয়ে রিমি এপ্রিল মাসের শুরুর দিকে ময়মনসিংহ থেকে চলে এল। যদিও সে সময় যাওয়ার দিন একেবারে চূড়ান্ত করা হয়নি, তার পরও রিমি ধরে নিয়েছে, যেহেতু অন্য অনেক কিছু নিয়ে ব্যস্ত আছি, তাই তাকে এ নিয়ে জানানো হয়নি। তাই নিজ দায়িত্বেই সে চলে এসেছে। কিন্তু এ সময় আমার চেহারা দেখে যা বোঝার সে বুঝে নিয়েছে। রিমিকে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করার পর সে চলল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কাছে আমার হয়ে অনুরোধ করতে, যদি তিনি চেষ্টা করেন, তাহলে হয়তো পুরো অভিযানের খরচ সংগ্রহ করা সম্ভব। এ সময় তিনি জানতে চান, এভারেস্ট অভিযান থেকে ফিরে কী করতে চাই। তাঁকে সেই পুরোনো কথাই বলি, যদি এভারেস্ট অভিযানে গিয়ে সফল হতে পারি, সেখানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়াতে পারি, তাহলে সেটা হবে আমার পুনর্জন্ম। এরপর আসলে শুরু হবে আমার প্রকৃত জীবন। আমি যা কিছু করতে চাই, এভারেস্ট হতে পারে তার মূল স্মারক। এটাকে ভিত করেই বাকি জীবনে এগিয়ে যেতে চাই এবং সবাইকে বলতে চাই যে চেষ্টা করলে সবকিছু সম্ভব। আর কোনো কিছু করতে চাইলে যে সেটা করাও সম্ভব, এই একটা উদাহরণ সবার কাছে উপস্থাপন করতে চাই।এসব শুনে তিনি হয়তো আমার মনের অবস্থা, এভারেস্টে যাওয়ার আগ্রহের মাত্রা বা জেদটুকু বুঝতে চেয়েছিলেন। তবে রিমির অনুরোধে মতিউর রহমান আরও কয়েকটি প্রতিষ্ঠানে চেষ্টা করলেন বটে, কিন্তু নতুন কোনো সুযোগ সৃষ্টি হলো না।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত দুটি লাইন এ সময় মনে পড়ছে, ‘আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।’ আর তাঁর ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে! লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার’—এই গানকে নিয়েছি চলার পথের পাথেয় হিসেবে।এ সময় সিমু নাসের পরামর্শ দিল, যদি বোনের কাছ থেকে আরও টাকা ধার নেওয়া সম্ভব হয়, তাহলে যেন সেটা নিয়ে এভারেস্ট অভিযানে চলে যাই। কারণ পুরো পরিস্থিতিতে এটাই সবচেয়ে সহজ উপায়। পরে ফিরে এসে এর একটা বিহিত করা যাবে।কিন্তু বোনের কাছে ফের টাকা চাইব কীভাবে? তার কাছ থেকে নেওয়া আগের অর্থই তো তখনো শোধ করা হয়নি। তা হলে?রিমির সঙ্গে এ নিয়ে বেশ আলোচনা চলে। নতুন কারও কাছ থেকে অর্থ ধার করার পরামর্শটাও তার পছন্দ নয়। কারণ একটা বড় অঙ্কের ঋণ তখনো শোধ করার বাকি আছে। বিশেষ করে অন্নপূর্ণা-৪ পর্বতারোহণের একটা বিশাল দায় তখনো শোধ করা হয়নি। এ সময় যেন একটা টালমাটাল পরিস্থিতি পার হয়ে যাচ্ছি। যে পরিস্থিতির ওপর কোনো হাত নেই।এ সময় শুধুই ভাবি, যদি কোনোমতে টাকা জোগাড় হয়ই, আর যদি আমি এভারেস্ট অভিযানে চলেই যাই, তাহলে রিমি আর রাইদ কি প্রায় দুই মাস সময় কাটিয়ে দিতে পারবে আমাকে ছাড়া? পর্বতারোহণে, বিশেষ করে এভারেস্ট অভিযানে তো অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। আমার ক্ষেত্রে যদি তেমন কিছু ঘটেই, তাহলে রাইদ আর রিমির কী হবে? এ সময় চিন্তা গুলিয়ে যায়—একদিকে এভারেস্টের আহ্বান, আরেক দিকে পরিবার। তখন মনকে প্রবোধ দিই—অভিযানে যা কিছুই ঘটুক, নিজে নিরাপদে সবার কাছে ফিরে আসব। পর্বতাভিযানের মতো এখানেও ‘নিরাপত্তাই প্রথম’—এ নীতি অনুসরণ করব। এ বিষয়টাও তখন একটা চ্যালেঞ্জ হিসেবে সামনে চলে এল।এ সময় ফের অনেকেই জানতে চান আমি কেন এভারেস্টে যেতে চাই। এখানে গেলে লাভ কী। তাঁদের বলি, পর্বতচূড়া জয় করা মানে হলো আসলে নিজেকেই জয় করা। ২০-২৫ হাজার ফুট উচ্চতার একটা পর্বত জয় করা মূলত নিজের ব্যক্তিসত্তাকেই জয় করা। একেবারে বাহ্যিক কোনো সহযোগিতা ছাড়া চূড়ান্ত ও চরম বাধাকে যে মানুষ টপকে যেতে পারে, পর্বতারোহণ ও পর্বত জয় করে সেটাই সবচেয়ে ভালো প্রমাণ করা যায়। এটা একধরনের সন্তুষ্টি।কিন্তু এই ব্যাখ্যা কাউকে সন্তুষ্ট করে না। এমনকি এভারেস্ট অভিযানে গেলে যদি সফল হওয়া যায়, সেটা বাংলাদেশের জন্য কতটুকু সম্মান বয়ে আনবে, বাংলাদেশের অবস্থান তখন সবার কাছে কত উঁচুতে উঠে যাবে, এটা কাউকে বোঝানো যায় না। সবাই নগদ অর্জনে বিশ্বাসী।[email protected]বাকি অংশ আগামী পর্বে