সম্ভাবনার আরেক দুয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের চৌকাঠে পা রাখা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে ক্রমাগত। আর তাই সরকারি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আসনে সবার ঠাঁই হচ্ছে না। উচ্চশিক্ষায় আগ্রহীদের চাহিদা পূরণে তখন ভরসা বেসরকারি বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামেও গড়ে উঠেছে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট স্তরে ভর্তির কিছু তথ্য এখানে উল্লেখ করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শর্ত হচ্ছে—এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ২ দশমিক ৫ করে মোট ৫ পয়েন্ট থাকতে হবে। এমবিবিএসে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি দুটো মিলে জিপিএ ৮ পেতে হয়। ইউএসটিসি (১৯৯৩)ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এ বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘোষিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেরা ৮-এর সবুজ তালিকায় রয়েছে।ইউএসটিসির বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথমে ১৫ হাজার টাকা ভর্তি ফি ও ৩৮ হাজার টাকা সেমিস্টার ফিসহ ৫৩ হাজার টাকা দিতে হবে। এরপর দ্বিতীয় থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত প্রতিবার শুধু ৩৮ হাজার টাকা করে দিতে হবে। ব্যাচেলর অব মেডিসিন ও ব্যাচেলর অব সার্জারিতে (এমবিবিএস) মোট খরচ পড়বে আট লাখ, ব্যাচেলর অব ফার্মেসিতে (বিফার্ম) ৯০ হাজার, ব্যাচেলর অব সায়েন্স ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজিতে ৪৫ হাজার, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে দুই লাখ ৩৪ হাজার ৫০০, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে এক লাখ ২৬ হাজার ৬০০ টাকা। ওয়েবসাইট:www.ustc.ac.bd ফোন: ০৩১-৬৫৯০৭০-১, ০৩১-৬৫৯৫৯৩-৪, ০৩১-৬৫৯০৬৯-৭১, ০৩১-৬৫৯৫৯৩-৯৪আইআইইউসি (১৯৯৫)আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) শরিয়ায় ১৩১ ক্রেডিট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১৬১ ক্রেডিট, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ১৬১ ক্রেডিট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৬১ ক্রেডিট, ফার্মেসিতে ১৬৩ ক্রেডিট, বিবিএতে ১৩১ ক্রেডিট, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে ১২১ ক্রেডিট, এলএলবিতে ১২৬ ক্রেডিট সম্পন্ন করতে হয়। শরিয়ায় ৩৭ হাজার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তিন লাখ ৫৪ হাজার ৪০০, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে তিন লাখ ৬৪ হাজার ৪০০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে তিন লাখ ৮৭ হাজার ২০০, ফার্মেসিতে তিন লাখ ৯০ হাজার ৯০০, বিবিএতে দুই লাখ ৮৪ হাজার ২০০, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে ৬৭ হাজার ২৫০, এলএলবিতে এক লাখ ৮২ হাজার ৫০ টাকা খরচ পড়বে। ওয়েবসাইট: www.iiuc.ac.bd ফোন: ০৩১-৬১০০৮৫, ৬১০৩০৮প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় (২০০২)এখানকার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তির মোট খরচ এক লাখ ৭৫ হাজার, বিএসএস অর্থনীতি ও বিএ ইংরেজিতে এক লাখ নয় হাজার এবং এলএলবিতে এক লাখ ৩০ হাজার টাকা খরচ পড়বে। ওয়েবসাইট: www.puc-ac.bd ফোন: ০৩১-২৫৫৪৩১৬-১৭-১৮সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (২০০২)এখানে বিবিএতে খরচ পড়বে এক লাখ ৭৮ হাজার, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশে এক লাখ ২৫ হাজার, ব্যাচেলর অব ফার্মেসিতে দুই লাখ ৭৬ হাজার, এলএলবিতে এক লাখ ২৫ হাজার, ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটিতে দুই লাখ ২১ হাজার ৫০০, ব্যাচেলর অব সায়েন্স ইন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে দুই লাখ ৬০ হাজার ৫০০, ব্যাচেলর অব সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দুই লাখ ৭৯ হাজার ৫০০, ব্যাচেলর অব হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে দুই লাখ ১৫ হাজার টাকা খরচ পড়বে।ওয়েবসাইট: www.southern-bd.info ফোন: ০৩১-২৮৫১৩৩৬-৯বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় (২০০৩)বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এ বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘোষিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেরা ৮-এর সবুজ তালিকায় রয়েছে। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে রয়েছে বিবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব ফার্মেসি (বিফার্ম), এলএলবি ও ব্যাচেলর অব ইংলিশ। এ ছাড়া বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তির সুযোগ রয়েছে।ওয়েবসাইট: www.bgctub-edu.com.acফোন: চট্টগ্রাম শহরের কার্যালয়-০৩১-৬৫৬৮৪১, ক্যাম্পাস: ০৩০৩৩৫৬২৮৫-৬।এইউডব্লিউ (২০০৮)এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) অ্যাকসেস অ্যাকাডেমিতে এক বছর মেয়াদে একজন শিক্ষার্থীকে ইংরেজি মাধ্যমের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উপযোগী করে তোলার পর সরাসরি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে তালিকাভুক্ত করা হয়। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে রয়েছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, ব্যাচেলর অব লিবারেল আর্টসে বায়োলজিক্যাল সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড উইমেন স্টাডিজ, পলিটিকস, ফিলোসফি, ইকোনমিকস, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি প্রভৃতি বিষয়। এইউডব্লিউর অ্যাকসেস অ্যাকাডেমি ও আন্ডারগ্র্যাজুয়েট—উভয় শিক্ষা কার্যক্রমে ভর্তির বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে এবং ১২ বছরের (১০+২) শিক্ষাজীবন পার করে আসতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় ৬০ শতাংশের ওপরে নম্বর বা গ্রেড পেতে হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে ৬০ শতাংশ স্কোর এবং সর্বশেষ গণিত পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ওয়েবসাইট: www.asian-university.org ফোন: ০৩১-২৮৫৪৯৮০, ০৩১-২৮৫৪৯৮৮