সম্মানে ভর্তির খুঁটিনাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঁচ সরকারি কলেজে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তিকার্যক্রম শুরু হবে আগামী মাসের শেষের দিকে। সম্মান কোর্সে কোন কলেজে কত বিষয়, কত আসন আছে, ভর্তির যোগ্যতা—এসব নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন সালমা আহমেদচট্টগ্রাম কলেজ: এ অঞ্চলের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ। এ কলেজে ১৯ বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স আছে—বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, গণিত, ভূগোল, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, মনোবিজ্ঞান ও পালি, সংস্কৃত ও ইসলামী শিক্ষা। প্রতিটি বিভাগে প্রায় ২০০ আসন রয়েছে। মানবিক বিভাগ থেকে জিপিএ তিন দশমিক ৫ ও বিজ্ঞান বিভাগ থেকে ৪ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সম্মান কোর্সে ভর্তিপ্রক্রিয়া শেষ হলে স্নাতকের (পাস) ভর্তি শুরু হবে। কলেজের উপাধ্যক্ষ রওশন আরা বেগম বলেন, ‘সম্ভবত সেপ্টেম্বরের শেষদিকে সম্মান শ্রেণীর ভর্তি ফরম দেওয়া হবে। এখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই ফরম দেওয়া হবে।’হাজি মুহাম্মদ মহসিন কলেজ: এবার শতভাগ পাস ও জিপিএ-৫-এর ভিত্তিতে মহসিন কলেজের অবস্থান প্রথম। কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক পাস, সম্মান ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। তবে পর্যাপ্ত শিক্ষক না থাকায় স্নাতকোত্তর পর্যায়ে শুধু অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিষয়ে পড়ানো হয়। স্নাতক (সম্মান) পর্যায়ে বিএ, বিএসএস, বিবিএস ও বিএসসি কোর্স চালু রয়েছে। সম্মান কোর্সের জন্য মানবিক থেকে জিপিএ ৩ দশমিক ৫, বাণিজ্য ও বিজ্ঞানে ৪ পয়েন্ট চাওয়া হবে। কলেজে ১৪টি বিভাগে সম্মান কোর্স রয়েছে—বাংলা, ইংরেজি, গণিত, দর্শন, ইসলামের ইতিহাস, ইসলামি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, প্রাণিবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান। কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান বলেন, ‘কলেজে আরও নতুন শিক্ষক প্রয়োজন। তাতে সঠিক সময়ে ক্লাস নেওয়া সম্ভব হবে। এতে শিক্ষকদের সময় বাঁচবে, শিক্ষার্থীরাও ঠিকমতো ক্লাস করতে পারবে।’সরকারি সিটি কলেজসরকারি সিটি কলেজে দিবা ও নৈশ দুপালা চালু রয়েছে। দিবা শাখায় ৯৪ জন ও নৈশ শাখায় ২৬ জন শিক্ষক রয়েছেন। ডিগ্রি (পাস) কোর্সে বিএ, বিএসএস, বিবিএস ও বিএসসি কোর্স চালু রয়েছে। কলেজে ১৫ বিষয়ে সম্মান কোর্স রয়েছে—বাংলা, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, রসায়নবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত ইত্যাদি। প্রতিটি বিভাগে ১৫০-১৭০টি আসন রয়েছে। কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তী বলেন, ‘পর্যাপ্ত শিক্ষকের অভাব, পর্যাপ্ত শ্রেণীকক্ষও নেই। এ কারণে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারে না। এরপরও সব বিষয়ে ভালো পড়ানোর চেষ্টা করেন শিক্ষকেরা।’ সরকারি কমার্স কলেজসরকারি কমার্স কলেজে শুধু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। সম্মান কোর্স আছে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও বাংলা বিভাগে। প্রতি বিভাগে ২০০ আসন আছে। এবার ভর্তির যোগ্যতা জিপিএ ৩ দশমিক ৫ থেকে ৪ পয়েন্ট চাওয়া হতে পারে। এখানে ভর্তি পরীক্ষায় বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী বলেন, ‘কলেজের শিক্ষকেরা বেশ মনোযোগী। শিক্ষার্থীরাও শিক্ষকদের পরামর্শ অনুযায়ী মনোযোগ দিয়ে পড়াশোনা করে। তবে কলেজে শিক্ষকসংকট রয়েছে। ভবিষ্যতে ইংরেজি, ফিন্যান্স, মার্কেটিং ও অর্থনীতি বিভাগে সম্মান কোর্স চালু করতে চাই। এ ব্যাপারে সরকারের সহায়তা দরকার।’ সরকারি মহিলা কলেজসরকারি মহিলা কলেজের শিক্ষার মান বেশ ভালো। এ কলেজে ছাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা রয়েছে। আছে ছাত্রীনিবাস। আগে সব কোর্সে শুধু মানবিক ও বিজ্ঞান বিভাগ ছিল। বর্তমানে উচ্চমাধ্যমিক ও স্নাতক (পাস) কোর্সে বাণিজ্য বিভাগ চালু করা হয়েছে। প্রতি বছর এ কলেজে সম্মান কোর্সে প্রতিটি বিষয়ে ভর্তির জন্য জিপিএ তিন দশমিক ৫ চাওয়া হয়ে থাকে। এখানেও ভর্তি পরীক্ষায় টিকতে হয়। ১৭টি বিভাগে সম্মান কোর্স রয়েছে, আসন আছে ১০০-১৫০টি পর্যন্ত। কলেজের অধ্যক্ষ আবদুল মোনাইম বলেন, ‘কলেজে জায়গার অভাব নেই, কিন্তু নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেই। নতুন ভবন তৈরি হলে আরও নতুন বিষয়ে সম্মান কোর্স চালু করা যেত। কলেজে শিক্ষকের পদ সৃষ্টির জন্য আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।’