সম্মেলন হচ্ছে এক যুগ পর, চাঙা নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠেছেন। আগামী শনিবার সকাল ১০টায় ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
কে হচ্ছেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক, এ নিয়ে চলছে আলোচনা। তবে সভাপতি ছাপিয়ে জোর তৎপরতা চলছে সাধারণ সম্পাদক পদ নিয়ে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালের ২৪ মার্চ। আফতাব উদ্দিন চৌধুরী সভাপতি ও এস এম সোলাইমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করা হয় কমিটিতে। তিন বছর মেয়াদি ওই কমিটি এখনো বহাল আছে।
সম্মেলনের উদ্বোধন করবেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রধান বক্তা এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিশেষ অতিথি থাকবেন।
নেতা-কর্মীরা বলেন, এবারের সম্মেলনে ৪১৪ জন কাউন্সিলর ভোট দেবেন। ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা কাউন্সিলরদের কাছে ধরনা দিচ্ছেন। সভাপতি পদের প্রার্থী হিসেবে মাঠে আছে বর্তমান সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম ফসিউদদৌলা ও জেলা আওয়ামী লীগ নেতা মো. মুজিবুল হক।
সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজিম উদ্দিন মুহুরী, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান সরোয়ার আজম চৌধুরী ও সাবেক ছাত্রনেতা তসলিম বিন জহুর জোর তৎপরতা চালাচ্ছেন।
নানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ লোকমান বলেন, ‘দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ িবরাজ করছে। এখন সম্মেলনের দিন কোনো গন্ডগোল না হলে হয়।’
দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আমিন বলেন, ‘আমরা আশা করছি কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।’
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘সম্মেলন সম্পন্ন করতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নেতা-কর্মীদের সামনে একটি সুন্দর কমিটি উপহার দিতে পারব।’