সম্মেলনের আট মাস পর চকরিয়া উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি
অবশেষে চকরিয়া উপজেলা ছাত্রদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ জুন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আহমদ এ তথ্য জানিয়েছেন।
২০১৩ সালের ১৪ অক্টোবর চকরিয়া পৌর ভবন মাঠে উপজেলা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ। ওই দিন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয় সম্মেলন।
কমিটিতে হাসান মাহমুদ সভাপতি ও সৈয়দ আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। এ ছাড়া নুরুল আবছার, কামরুল ইসলাম, জুবাইরুল ইসলাম, শহিদুল ইসলাম, ইয়াহিয়া খান, নুরুল আবছার, আবু বক্কর, ফরহাদুল ইসলাম, জুবাইর আহমদ ও আরিফুল ইসলাম সহসভাপতি, শাহাদাত সামীর, আবদুল্লাহ আল নোমান, কুতুব উদ্দিন, নাঈম উদ্দিন, ইসমাইল হোসেন, সাঈদী হাসান, তারেকুল ইসলাম, শীষ মোহাম্মদ, আরিফুল ইসলাম ও কুতুব উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, এস এম ঈসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম, বেলাল উদ্দিন, শরীফ উল্লাহ, রিয়াজ উদ্দিন, রেজাউল করিম ও সাইফুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক, হেলাল উদ্দিন প্রচার সম্পাদক, নুরুল মোস্তফা, আতিকুর রহমান সহপ্রচার সম্পাদক, গিয়াস উদ্দিন দপ্তর সম্পাদক, ছুরত আলী ও মো. ইসমাইলকে সহদপ্তর সম্পাদক মনোনীত করা হয়েছে।