পমার পরিবেশবিষয়ক সভায় গণপূর্ত মন্ত্রী
সময় থাকতেই পরিবেশ সুরক্ষায় সম্মিলিত প্রচষ্টা গ্রহণ করতে হবে

পরিবেশ ও মানবাধিকার আন্দোলনের (পমা) উদ্যোগে পরিবেশ সুরক্ষায় নাগরিক করণীয় শীর্ষক আলোচনা সভা ও স্কুল কলেজভিত্তিক পরিবেশ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ মে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পমার চেয়ারপারসন হাসিনা জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ আখতারউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন ও বিসিএস গাইডলাইনের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ চৌধুরী।
মোশাররফ হোসেন বলেন, ‘সময় থাকতেই পরিবেশ সুরক্ষায় সম্মিলিত প্রচষ্টা গ্রহণ করতে হবে। পরিবেশ দূষণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো গেলে, আইনের যথাযথ প্রয়োগ হলে এবং সকলেই যার যার অবস্থান থেকে পরিবেশ দূষণ প্রতিরোধে কাজ করলে একটি বাসযোগ্য পৃথিবী গড়া সম্ভব।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আবসার মাহফুজ, আমিনুর রশীদ কাদেরী, মুহাম্মদ সেলিম উদ্দিন, এ নুর খান, মুহাম্মদ কামাল উদ্দিন, গোলাপ রহমান, মো. কামাল উদ্দিন, দিদার আশরাফী, অর্পিতা নারগিস, জসিম উদ্দীন মাহমুদ, মো. সাহাবউদ্দিন হাসান, মোহাম্মদ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা খানম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নগরের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে বিজয়ী ৭৫ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।