সময়টা পরিবর্তনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল গোর যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট। লেখক ও পরিবেশকর্মী হিসেবেও তাঁর সুনাম রয়েছে। জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা রোধে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির জন্য ২০০৭ সালে শান্তিতে পেয়েছেন নোবেল পুরস্কার। যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালে সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই বক্তৃতা দেন।সমাবর্তনের সময়টা হচ্ছে একটি পরিবর্তনের সময়। আমি তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতাটা বিনিময় করব। আমি আশা করি, তোমাদের এই পরিবর্তনের সময়টা শেষ হবে আমার থেকে নির্ঝঞ্ঝাট ভাবেই।কয়েকটি বিষয় আমি তোমাদের বলতে চাই। আমার এই বক্তব্য তৈরি করতে গিয়ে একাগ্রচিত্তে আমি মনে করতে চেয়েছি, ১৯৬৯ সালে আমার সমাবর্তন অনুষ্ঠানে যিনি বক্তৃতা দিয়েছিলেন তাঁর কথা কিন্তু আমি মনে করতে পারিনি। আমি এও নিশ্চিত যে, আমার এ বক্তব্য ৩০ বছর পর তোমাদের কিছুই মনে থাকবে না। কিন্তু তোমরা আজকের রাতের এই উৎসবের কথা মনে রাখবে, তোমরা মনে রাখবে তোমাদের পরিবারের কথা, যাঁরা এখানে এসেছেন। তোমরা মনে রাখবে সেই সব কঠোর পরিশ্রমের কথা, যা তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং তোমরা কেমন অনুভব করছ, তা মনে রাখবে। আমি আশা করি, তোমরা যারপরনাই ভালো বোধ করছ। কারণ, এটি হচ্ছে একটি অসামান্য অর্জন, যেখানে আমরা সবাই সম্মানিত হচ্ছি। আমি এ ঘটনাকে সম্মান করতে চাই। আমি এমন কিছু করতে চাই, যেখানে বলার মতো কিছু আছে, এটি এমন কিছু বিষয়, যাকে আমি ভীষণ যত্ন করি এবং এই বিষয়ের প্রতি তোমরা আরও বেশি যত্নবান হবে, যেমনটা আমি করি।৩ এপ্রিল, ১৯৮৯ সাল। আমার স্ত্রী ও আমি এসেছিলাম বাল্টিমোর গুরিওলেস ও বোস্টন রেড সকসের মধ্যে বেসবল খেলার উদ্বোধনী দিনে। তোমাদের মাঝে হয়তো কেউ কেউ তা শুনে থাকবে। সেদিন আমাদের ছেলে গাড়ির মাধ্যমে আঘাত পায় এবং আমরা তখনই স্টেডিয়াম ত্যাগ করি। পরবর্তী সপ্তাহগুলোয় বা এক মাসেরও বেশি সময় আমি জন হপকিনস হাসপাতালে থেকেছি। খুব দ্রুতই আমি বুঝতে শুরু করেছিলাম এই জাতিগোষ্ঠী কী? অফ ডিউটিতে থাকা দুজন নার্স সেদিন শুধু এ ঘটনার জন্য তাদের সরঞ্জামের বাক্স খেলার মাঠ থেকে সঙ্গে নিল এবং তারা হাসপাতালে সার্বক্ষণিক উপস্থিত ছিল। সেখানকার ডাক্তার, নার্স, টেকনিশিয়ান প্রত্যেকে আমাদের বর্ধিত পরিবারের অংশ হয়ে গেল। অন্তত আমার হূদয়ে তো বটেই। সে যত্ন, দক্ষতা, ভালোবাসা যা আমি হপকিনস হাসপাতালে প্রত্যক্ষ করেছি, তা কখনোই ভুলব না, যা এই বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ।এখানে আমি যা সবচেয়ে বেশি শিখেছি, তা শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে। হাসপাতালের কক্ষে আমি পরের মাসের কাজের শিডিউলগুলো দেখছিলাম। সেখানে যে ইভেন্টগুলো ছিল, তার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও তাৎপর্য। যখন আমার শিডিউলগুলো নাকচ হয়ে যেত, তখন এর কোনো গুরুত্ব বা মাহাত্ম্য আর থাকত না। সেই মুহূর্তে অগ্রাধিকারগুলো তোমার জীবনে স্বচ্ছ হবে, তোমার জন্য তখন তুমি বিষয়গুলোকে বৈচিত্র্যপূর্ণভাবে দেখতে এবং অনুভব করতে পারবে। এ অভিজ্ঞতা থেকে আমি শিখতে পেরেছি অনেক কিছু। এটি ছিল সেই দীর্ঘদিন ও রাত, যখন আমি একজন বাবা-স্বামী-বন্ধু এবং একজন জনসেবক হিসেবে আমার অগ্রাধিকারগুলো নিয়ে ভাবতে শুরু করেছি। তখন আমি একটি বই লেখা শুরু করি, যা দুই বছর পর প্রকাশিত হয়। বইটি ছিল আর্থ ইন দ্য ব্যালেন্স। সে সময় আমি ভাবতে শুরু করি, একজন মার্কিন নাগরিক হিসেবে আমরা আসলে কী বা কেমন এবং আমাদের কর্তব্য কী?আমি বিশ্বাস করি, আমরা এখন রয়েছি অভূতপূর্ব পরিবর্তনের সময়ে। কিন্তু আমাদের সম্পর্ক, যে গ্রহে আমরা বাস করছি তার সঙ্গে মানুষের সম্পর্ক অপরিবর্তনীয় রূপে রূপান্তর হয়েছে। আমরা সক্রিয় ও নিষ্ক্রিয়ভাবে যা করছি, সে জন্য অবশ্যই আমাদের দায়-দায়িত্ব বহন করতে হবে। এটি একটি নবযুগ।বর্তমানে বিশ্বের আলোচিত বিষয় হলো বৈশ্বিক উষ্ণতা। আমি অন্তর থেকে বিশ্বাস করি, সফলতার সঙ্গে আমরা এ চ্যালেঞ্জ মোকাবিলা করব। কিন্তু এটি কী, তা অবশ্যই দেখতে হবে আমাদের। আমরা এখন যে বাস্তবতার মুখোমুখি সে বিষয়ে পরস্পরকে জানানোর ব্যাপারে আমাদের হতে হবে স্পষ্টবাদী।আমি আশাবাদী। লিঙ্কন একবার বলেছিলেন, ‘যদি আমাদের পরিস্থিতি নতুন থাকে, অবশ্যই আমাদের ভাবতে হবে নতুন করে।’ তখনই আমরা আমাদের দেশকে বাঁচাতে পারব। আমাদের বিষয় নতুন। তাই তোমাদেরও ভাবতে হবে নতুন করে। তোমাদের রয়েছে নতুন জ্ঞান আর কঠোর পরিশ্রম করার মনোভাব। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্য তোমাদের রয়েছে দৃঢ়প্রত্যয়। তোমরা এমন একসময়ে ক্রান্তিকালের সম্মুখীন, যখন আমরা সবাই এই ক্রান্তিকালের মুখোমুখি দাঁড়ানো।অভিনন্দন সবাইকে, ভাগ্য তোমাদের সুপ্রসন্ন হোক।ইন্টারনেট থেকে পাওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: জান্নাত-উল ফেরদৌস