সময়ের পেশা হোটেল ব্যবস্থাপনা

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করে ২০০৬ সালে ন্যাশনাল হোটেল অ্যান্ড টুরিজম ট্রেইনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) থেকে হোটেল ম্যানেজমেন্টে দুই বছর মেয়াদি ডিপ্লোমা করেন সাখাওয়াত হোসেন। তিনি বর্তমানে ‘দি ওয়েস্টিন ঢাকা’তে ফ্রন্ট অফিস ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। দেশে এখন প্রতিটি জেলা শহরগুলোতেই বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউস, ফাস্ট ফুড শপ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে উঠছে। তাই এসব প্রতিষ্ঠানে কাজের ব্যাপক চাহিদা রয়েছে। তবে এ চাহিদা অনুযায়ী নিজেকে তৈরি করার জন্য নিতে হবে বাস্তবমুখী প্রশিক্ষণ আর থাকতে হবে কাজ শেখার আগ্রহ। মানবসম্পদ উন্নয়ন, বৈদেশিক মুদ্রা আহরণ ও দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ১৯৭৪ সাল থেকে এনএইচটিটিআই হোটেল ব্যবস্থাপনার নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৩৬ হাজারের বেিশ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। এখানে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের বিভিন্ন মেয়ািদ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। সম্প্রতি তারা ১৮ সপ্তাহ মেয়াদি সার্টিফিকেট কোর্সের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যেসব বিষয়ে প্রশিক্ষণ
এনএইচটিটিআই সার্টিফিকেট কোর্সগুলোর ছয়টি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস, হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি, টুর গাইড অ্যান্ড ট্রাভেল এজেন্সি অপারেশনস এবং বেকাির অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন—এসব বিষয়ে। আর ডিপ্লোমা কোর্সগুলোর মধ্যে আছে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন টুরিজম ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন প্রফেশনাল শেফ কোর্স ইত্যাদি। এসব কোর্স দুই থেকে এক বছর মেয়ািদ হয়ে থাকে। এনএইচটিটিআইয়ের ব্যবস্থাপক (প্রশিক্ষণ) এম মতিউল করিম জানান, সার্টিফিকেট কোর্সগুলোতে বছরে তিনবার ভর্তি করা হয়—ফেব্রুয়ারি, জুলাই ও অক্টোবর এই তিন সেশনে।
ভর্তি-প্রক্রিয়া ও যোগ্যতা
হোটেল ব্যবস্থাপনার যেকোনো বিষয়ে প্রশিক্ষণ নিতে চাইলে প্রার্থীকে প্রতিষ্ঠানটি থেকে অফিস চলাকালে ২০০ টাকা দিয়ে ভর্তি ফরম কিনে এবং তা যথাযথভাবে পূরণ করে দুই কপি পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি ফরমের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে টুর গাইড অ্যান্ড ট্রাভেল এজেন্সি অপারেশনস ও ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস—এই কোর্সগুলোর জন্য ন্যূনতম এইচএসসি পাস। অন্যান্য কোর্সের জন্য অবশ্যই এসএসসি পাস হতে হবে। পাশাপাশি থাকতে হবে সেবা করার মানসিকতা। বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। তবে মহিলা ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল করা হবে। আবেদন করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে।
পরীক্ষাপদ্ধতি ও কোর্স ফি
প্রার্থীদের আবেদনপত্র যাচাইবাছাই করার পর তাঁদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। মতিউল করিম আরও জানান, এিট একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। তাই প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা মোট ২০০ নম্বরের মধ্যে হবে। বাংলা, ইংরেিজ, অঙ্ক, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা ইত্যাদি বিষয়ে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মৌখিক পরীক্ষায় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, মানসিকতা, আচরণ, বুদ্ধিমত্তা ইত্যাদি বিষয়ে দেখা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে ভর্তি করা হবে। সার্টিফিকেট কোর্সগুলোর জন্য বিষয় ভেদে ২০ থেকে ৩০ হাজার টাকা কোর্স ফি দিতে হবে। এই কোর্সগুলো আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কারিকুলাম অনুযায়ী পড়ানো হয়ে থাকে। প্রার্থীদের প্রথম ১২ সপ্তাহ বা তিন মাস প্রতিষ্ঠানের একাডেমিক বিষয়ে প্রশিক্ষণ নিতে হয় এবং পরবর্তী ছয় সপ্তাহ দেশের বিভিন্ন বড় হোটেলে হাতে-কলমে কাজ শেখার জন্য পাঠানো হয়। পরে পরীক্ষা নেওয়া হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।
কাজের ক্ষেত্র ও সুযোগ-সুবিধা
এসব বিষয়ে প্রশিক্ষণ নিলে কাউকে বসে থাকতে হয় না বলে মন্তব্য করেন মতিউল করিম। দেশে-বিদেশে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, গেস্টহাউস, ফাস্ট ফুড শপ, বেকাির, ট্রাভেল এজেন্সি, টুর অপারেটর, বিমান সংস্থা, পর্যটনশিল্প ইত্যাদি প্রতিষ্ঠানে কাজ করে ভালো বেতন ছাড়াও খাবার, বিমা, চিকিৎসাভাতা, যাতায়াত ভাতাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায়।
বিস্তারিত জানতে: হোটেল ব্যবস্থাপনার প্রশিক্ষণ বা ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়—
ন্যাশনাল হোটেল অ্যান্ড টুরিজম ট্রেইনিং ইনস্টিটিউট
৮৩-৮৮ মহাখালী, ঢাকা ১২১২
ফোন: ৯৮৯৯২৮৮, ৯৮৯৯২৯১
ওয়েবসাইট: www.nhtti.org/notice.php