বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে গৎবাঁধা বিষয় নিয়ে পড়ে থাকলে চলবে না। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে যেসব কিছুর চাহিদা বেশি, সেসব কিছুতেই পারদর্শী করে তুলতে হবে নিজেকে। করপোরেট দুনিয়ায় যাঁরা সফল ক্যারিয়ার গড়তে চান, তাঁদেরও শিক্ষিত হতে হবে নতুন ও আন্তর্জাতিক মানের শিক্ষার সঙ্গে। দুনিয়াজুড়ে করপোরেট দুনিয়ায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস শেখার আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য তেমনি একটি প্রতিষ্ঠান হলো চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস (সিআইএমএ)। বিশ্বব্যাপী এই প্রতিষ্ঠানের সদস্যসংখ্যা এক লাখ ৯৫ হাজার। বিশ্বের ১৭৬টি দেশে রয়েছেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী। গত বছরের আগস্ট থেকে বাংলাদেশেও এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।এ প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার জারিফ তামান্না বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে বসেই আন্তর্জাতিক মানের এ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবে।’ সিআইএমএ সম্পন্ন করতে আড়াই থেকে তিন বছর সময় প্রয়োজন। ও লেভেল বা এ লেভেল অথবা এইচএসসির পর সিআইএমএ শুরু করা যায়। এখানে পাঁচটি কোর্স সম্পন্ন করে সিআইএমএ সার্টিফিকেট ইন বিজনেস অ্যাকাউন্টিং সনদ নেওয়া যাবে। এরপর আরও ১০টি পেপার সম্পন্ন করলে এবং তিন বছরের কর্মাভিজ্ঞতা থাকলে মেম্বারশিপের জন্য আবেদন করা যাবে। শুধু তা-ই নয়, যাঁরা বিবিএ করে এসেছেন, ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যানস অব বাংলাদেশ অথবা আইএফসিএর মেম্বাররাও সিআইএমএ গেটওয়ের জন্য আবেদন করতে পারেন। পুরো বাংলাদেশে এখন আইসিএমএর মাত্র ১৩ জন মেম্বার রয়েছেন। এবং তাঁরা সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানের সঙ্গে কাজ করছেন। তাই বোঝা যাচ্ছে এর কদর কেমন। সিআইএমএ সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস, বাংলাদেশ শাখা, আর এম সেন্টার, তৃতীয় তলা, স্যুট নম্বর: ৩০৯, ১০১ গুলশান এভিনিউ, ঢাকা ১২১৫।ফোন: ৮৮১৫৭২৪, ৮৮২৩৩৫৩ওয়েবসাইট: www.cimaglobal.com