সরওয়ার হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন বলেছেন, সরওয়ার হোসেন ওরফে নবাব একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, সফল সংগঠক ও নিষ্ঠাবান লেখক ছিলেন। তাঁকে হারিয়ে আমরা সত্যিকারের মননশীল ব্যক্তিকে হারিয়েছি। পলগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। ৭ জানুয়ারি চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, আইনজীবী মুহাম্মদ ইদ্রিস, পলগ সহসভাপতি আনিসুল ইসলাম, রবিউল হোসেন, মুহম্মদ নুরুল আবসার, শাকিল আহমেদ, নিজামুল ইসলাম সরফী, এস এম মোখলেসুর রহমান, ফারজানা আক্তার প্রমুখ আলোচনা করেন। বিজ্ঞপ্তি।