সরকারহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার তৈলার দ্বীপ সরকার হাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. রেজাউল করিম। সভায় মো. শাহেদকে সভাপতি ও বাসুতোষ নাথকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবদুচ ছত্তার, সহসভাপতি মো. লেয়াকত আলী, সহসাধারণ সম্পাদক মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, সহসাংগঠনিক সম্পাদক মো. আবদুল আজিজ, কোষাধ্যক্ষ মো. জহির উদ্দিন সিকদার, প্রচার সম্পাদক মো. ইলিয়াছ, দপ্তর সম্পাদক মো. আবদু ছবুর ও ধর্ম সম্পাদক মো. বেলাল।