সরকারি ঋণে বেসরকারি খাতের যেন ক্ষতি না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। কারণ, সরকারি ঋণের ফলে বেসরকারি খাত বাধাগ্রস্ত হলে অর্থনৈতিক প্রবাহ প্রসারিত হবে না।মাহবুবুল আলম বলেন, এবারের বাজেটে চট্টগ্রাম চেম্বারের বেশ কিছু সুপারিশের প্রতিফলন ঘটেছে। যেমন, পণ্য আমদানিতে প্রাক্-জাহাজীকরণ সংস্থার প্রত্যয়ন বাধ্যতামূলক করার নিয়ম তুলে দিয়ে ঐচ্ছিককরণ করা হয়েছে এবং শুল্কস্তর হার কমানো হয়েছে।মাহবুবুল আলম জানান, বাজেটের আগে চট্টগ্রাম চেম্বার থেকে মূলধনি যন্ত্রপাতি, কাঁচামাল, মধ্যবর্তী পণ্য এবং প্রস্তুত পণ্যের শুল্কহার পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবিত বাজেটে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে শুল্কহার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ এবং মধ্যবর্তী কাঁচামালের শুল্কহার ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। শুল্কহার পুনর্বিন্যাস শিল্পায়নে সহায়ক হবে। এ ছাড়া কর অবকাশ-সুবিধা বাড়ানো, মৎস্য খামারসহ কতিপয় খাতে কর ২ শতাংশ কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ এবং মাছ ও গবাদিপশুর খাবার উৎপাদনে কর কমানোর প্রস্তাব ইতিবাচক। চেম্বারের সভাপতি প্রস্তাবিত বাজেটে জেলা বাজেট ধারণা প্রবর্তনের প্রশংসা করেন এবং এ ধারণা সফল হলে তা চট্টগ্রামে বাস্তবায়নের আহ্বান জানান। এ ছাড়া তিনি বাজেটে এলপিজি গ্যাস সিলিন্ডার আমদানিতে শুল্কহার বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানান।