সরকারি কমার্স কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ২০১৭ সালের এইচএসসি পরিক্ষার্থীদের অভিভাবকদের সমাবেশ গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. আবদুল মুবিন। সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রিজওয়ানা জেরিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া। এতে অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহ আলম। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে সন্তানদের রক্ষায় অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।