সরকারি কলেজে ইতিহাস বিভাগের নবীণবরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠান গত বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল লতিফ। বক্তব্য দেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুর রউফ ও ইতিহাস বিভাগের প্রভাষক রাশেদুল হক।প্রধান অতিথি বলেন, শুধু সনদ প্রাপ্তির উদ্দেশ্যে নয়, জ্ঞান আহরণের ব্রতী হয়ে সমাজ তথা দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তিনি ছাত্রছাত্রীদের প্রতিদিন অন্তত দুই ঘণ্টা করে পড়াশোনা করার আহ্বান জানান। উল্লেখ্য, খাগড়াছড়ি সরকারি কলেজে ইতিহাস বিভাগে অনার্স কোর্স ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে। প্রতিবর্ষে ৫০ জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাচ্ছে।