সরকারি চারুকলা কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি সাবেক শিক্ষার্থীদের সমর্থন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ ও কলেজকে চারুকলা ইনস্টিটিউটে রূপান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চারুকলা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩০ জন শিল্পীর সই করা বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজকে ইনস্টিটিউটে রূপান্তরের জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু উদ্যোগ দরকার। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে সই করেন রফিক সিদ্দিকী, মাঈনুদ্দীন চৌধুরী, আহমেদ নেওয়াজ, সুব্রত বড়ুয়া, বাণী ভট্টাচার্য, বিজন মজুমদার, সাফায়াত খান, মনোয়ার হোসেন, সুভাষ চক্রবর্তী, কুদশিয়া বেগম, আফরোজ আকতার, মীনাক্ষী ধর, সাবিনা সিদ্দিকী, আজিজা খানম, আজিজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।