সরকারি ধান ক্রয়কেন্দ্র চালুর দাবি পটিয়া কৃষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনাসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি পটিয়া উপজেলা কমিটির পক্ষ থেকে ২১ মে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে পটিয়া উপজেলার ইউএনও রোকেয়া পারভীন তাৎক্ষণিককভাবে খাদ্য কর্মকর্তাকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দেন। তিনি বলেন, ‘কৃষকেরা যেন ধানের ন্যায্যমূল্য পান, সেটা আমিও প্রত্যাশা করি।’
এ সময় কৃষক সমিতির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুর মুল্লুক, আবদুল নবী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি পুলক কুমার দাশ, সহসভাপতি মুক্তিমান বড়ুয়া, সহসাধারণ সম্পাদক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক শিমুল ধর, পটিয়া উপজেলা সভাপতি সুকোমল দে, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার তপন দস্তিদার, শিক্ষক সমিতির পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল দে, কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক মিলন বড়ুয়া, চন্দনাইশ উপজেলার সভাপতি ফণী ভূষণ নাথ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, ১ মে থেকে সরাসরি কৃষকদের কাজ থেকে প্রতি কেজি বোরো ধান ২২ টাকা ধরে সংগ্রহ করার জন্য সরকারের িনর্দেশনা রয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, এখনো পর্যন্ত পটিয়ায় সরকারি খাদ্য বিভাগের কোনো কর্মকর্তা ধান কেনার জন্য তাঁদের কাছে যাননি।
এ অবস্থায় অবিলম্বে উপজেলার প্রতি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র চালুর দাবি জানান তাঁরা।