প্রথম আলোর বন্ধুসভা কক্সবাজার সরকারি মহিলা কলেজ শাখার নতুন কমিটি গত শুক্রবার গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক সভা সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজের ছাত্রী ফারজানা জান্নাত সভায় সভাপতিত্ব করেন। সভায় বন্ধুসভার নানা কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার প্রধান উপদেষ্টা আবদুল কুদ্দুস, বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক ছানোয়ারা বেগম, বিশ্বজিত পাল, কলেজের ছাত্রী উন্মুল খায়ের সালমা জাহান, সানিয়া ফারহানা, ফৌজিয়া সুলতানা, নাজিয়া জাফর মারিয়া, ইসরাত ফারজানা প্রমুখ। শেষে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি: আহ্বায়ক উন্মুল খায়ের ও সালমা জাহান। যুগ্ম আহ্বায়ক ফারজানা জান্নাত ও সানিয়া ফারহানা। সদস্যসচিব নুসরাত সুলতানা, সদস্য ফৌজিয়া সুলতানা, সেলিনা আকতার, শামীমা ইয়াসমিন, ইসরাত ফারজানা, তাহমিনা আকতার, সেলিনা আকতার, নাজিয়া জাফর, নাসরিন আকতার, মিরান্দা খান, তাসলিমা আকতার, লায়লা আরজুমান, জুবাইদা খানম, আফিয়া ওয়াসিমা, জয়নাব সুলতানা ও সাদিয়া আফরিন।