সরকারি মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে দুদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আবদুল মোনাইম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শামসুদ্দিন। বক্তব্য দেন ক্রীড়া প্রতিযোগিতা ২০১১-এর আহ্বায়ক মিছবাহউদ্দীন আহমদ ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুল খালেক। অধ্যক্ষ তাঁর বক্তব্যে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ক্রীড়া শুধু দেহ-মন সজীব করে না এর মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। প্রতিযোগিতায় নিরনা চাকমা চ্যাম্পিয়ন ও মাহফুজা বেগম রানার আপ হন। বিজ্ঞপ্তি।