চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আধুনিক তথ্যপ্রযুক্তি সুবিধা নিয়ে চালু হয়েছে ওয়েব ল্যাব। এর মাধ্যমে এখন থেকে কলেজের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম অনলাইনে সম্পাদন করা যাবে। কলেজের অধ্যক্ষ বদরুল হাসান মাহ্মুদ ২৬ এপ্রিল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ হরিশংকর জলদাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা পরিষদ সম্পাদক মো. দৌলুতুর রহমান চৌধুরী, শিক্ষক ক্লাব সম্পাদক মো. জহিরুল হকসহ বিভিন্ন বিভাগীয় প্রধান। সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের শিক্ষক মোহাম্মদ টিপু সুলতান ও ল্যাবের সহকারী মীর মোহাম্মদ কফিল উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক উৎপল চন্দ্র শীল। সিটি কলেজের অধ্যক্ষ বদরুল হাসান মাহ্মুদ তাঁর বক্তব্যে বলেন, ‘আন্তর্জাতিক মানের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ওয়েব ল্যাব সরকারি সিটি কলেজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’ উপাধ্যক্ষ হরিশংকর জলদাস ওয়েব ল্যাব প্রতিষ্ঠাকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধাপ উত্তরণ বলে মন্তব্য করেন। নিজস্ব প্রতিবেদক