সরকারি সিটি কলেজে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অষ্টম হয়েছে সরকারি সিটি কলেজ। তবে জিপিএর ভিত্তিতে হয়েছে তৃতীয়। এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫।এক হাজার ৭০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৫৪৩ জন। পাসের হার ৯০ দশমিক ৭১। জিপিএ-৫ পেয়েছেন ১৬২ জন, যা গত বছরের তুলনায় ৩৮ জন বেশি। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫১১ জনে ৪৮২ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৪৪ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১২৪ জন। পাসের হার ছিল শতকরা ৯৪ দশমিক ১৯। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬০৩ জনে পাস করেছেন ৫৯৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন। মানবিক বিভাগে ৫৮৭ জনে ৪৬৫ জন পাস করেছেন। জিপিএ-৫ পাননি কেউ।অধ্যক্ষ হরিবল চক্রবর্তী বলেন, ‘আমার শিক্ষার্থীরা বেশ উন্নতি করেছে। বিশেষ করে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। এ ফলাফলে আমরা আনন্দিত।’নিজের সাফল্যে আনন্দিত তাসনুভা আলমও। জিপিএ-৫ পাওয়া তাসনুভা বলেন, ‘রেজাল্ট ভালো হবে জানতাম। তবু এখন বেশি ভালো লাগছে।’জিপিএ-৫ পাওয়া সুদীপ্ত বড়ুয়া জানান, শিক্ষকদের পাশাপাশি বাবা-মার অনুপ্রেরণা আমাকে ভালো ফলাফল পেতে সহায়তা করেছে। সুদীপ্ত ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞানে পড়ার আগ্রহ প্রকাশ করেন।