সরকারি সিটি কলেজে মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শুরু হয়েছে ‘ইতিহাস কথা বলে’ শীর্ষক মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনী। গত ১২ ডিসেম্বর সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথ অনুশীলনের মাধ্যমে বর্তমান প্রজন্মকে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ বদরুল হাসান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. দৌলতুর রহমান চৌধুরী, মোহাম্মদ টিপু সুলতান, দিবা শাখা ছাত্রসংসদের সহসভাপতি মো. আবু তাহের, সভাপতি মো. ইমতিয়াজ, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আবদুল আলীম। বিজ্ঞপ্তি।