সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ
সম্প্রতি আনোয়ার হোসেনকে সভাপতি ও আকলিমা আক্তার সোনালিকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনা সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ বন্ধুসভার ২৫ জনের কমিটি ঘোষণা করা হয়। সহসভাপতি রিপন তালুকদার ও আকলিমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও পিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক অপু মিয়া, উপসাংগঠনিক সম্পাদক রিয়াদ তালুকদার, নারীবিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা, পাঠচক্রবিষয়ক সম্পাদক কণা আক্তার, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক অনির, যোগাযোগ সম্পাদক রাকিবুল হাসান, প্রচার সম্পাদক আতিক হাসান, মানবসম্পদবিষয়ক সম্পাদক কবিতা সুলতানা, দপ্তর সম্পাদক মশিউর রহমান, সাহিত্যবিষয়ক সম্পাদক খন্দকার আবুল হোসেন, পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক পুষ্প আক্তার, অর্থ সম্পাদক আকলিমা খান, সমাজকল্যাণ সম্পাদক তন্বী রহমান, পরিবেশবিষয়ক সম্পাদক কেয়া আক্তার, ক্রীড়া সম্পাদক রোজিনা আক্তার, অনুষ্ঠান সম্পাদক তামান্না আক্তার, বিজ্ঞানবিষয়ক সম্পাদক সুমন মিয়া, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক শিপুল চন্দ্র।