সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর চৌধুরী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন এবং কলেজের সাবেক অধ্যক্ষ হারুনুর রশীদ, হোসাইন আহমদ ও সাবেক উপাধ্যক্ষ শুক্লা ইফতেখার। ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন মোহাম্মদ রাসেল এবং রানারআপ হন সরওয়ার উদ্দিন ভূঁইয়া। ছাত্রীদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন নারগিস সুলতানা ও রানারআপ হন জান্নাতুল নাঈম। বিজ্ঞপ্তি।