সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নভাবনা বিষয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলায় আঞ্চলিক তথ্য কার্যালয়ের আয়োজনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নভাবনা বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন ও সাতকানিয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র মোহাম্মদ জোবায়ের। বক্তব্য দেন পটিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী, সাংবাদিক সৈয়দ মাহফুজউন নবী প্রমুখ।